চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধভাবে সাঁতরে সিঙ্গাপুর যাওয়ার পথে চার বাংলাদেশি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৭
প্রবাস সংবাদ
A A

পানিপথে সাঁতরে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে চার বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সিঙ্গাপুরে অবৈধভাবে প্রবেশ করতে চাওয়ায় মালয়েশিয়ার পুলিশ কোস্ট গার্ড (পিসিজি) তাদের আটক করে।

সানগেই তুয়ান সমুদ্রে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের বয়স ২৫ থেকে ৪২ বছরের মধ্যে।

এরপরই সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এবং ইমিগ্রেশন ও চেকপয়েন্ট অথরিটি (আইসিএ) এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানায়।

তাদের দেখেই জল ও স্থলে আরো পুলিশ মোতায়েন করা হয় এবং ওই চার ব্যক্তিকে রুদ্ধ করে আটক করা হয়। এখনও এই বিষয়ে তদন্ত চলছে।

তবে আইসিএ এবং পিসিজি বলছে: অবৈধভাবে সিঙ্গাপুরে ভিসার তুলনায় বেশিদিন থাকলে, প্রবেশ করতে চাইলে বা সিঙ্গাপুর থেকে বেরিয়ে যেতে চাইলে তারা খুবই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

যারা অবৈধভাবে সিঙ্গাপুরে বেশিদিন থাকেন বা প্রবেশ করে তার ছয় মাস পর্যন্ত জেলে থাকতে হয় এবং তিনবার বেত্রাঘাত খেতে হয়।

Reneta

আর অবৈধভাবে সিঙ্গাপুর থেকে বেরোতে চাইলে ছয় মাসের জেল এবং ২০০০ ডলার জরিমানা দিতে হয়।

এসপিএফ এবং আইসিএ জানিয়েছে: চেকপয়েন্টগুলোতে এবং সিঙ্গাপুরের পানিপথের বর্ডারগুলোতে এখন যাত্রী ও যানবাহনগুলোর উপরে চেকিং আরো বাড়ানো হবে, যাতে কেউ কোনো ধরণের মানুষ, ড্রাগ, অস্ত্র, বিষ্ফোরক বা অন্য কোনো কিছু পাচার করতে না পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশি আটকমালয়েশিয়াসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT