সিলেটে কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। এতে বদলে যাচ্ছে নদীর প্রকৃতি, দেখা দিচ্ছে ভাঙন। আর হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ ও প্রকৃতি।
কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদী তার স্বাভাবিক বৈশিষ্ট হারাচ্ছে। বদলে যাচ্ছে গতিপথ।
ওসমানীনগর উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কিছু এলাকায় ইতোমধ্যে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুও।
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড।
পরিবেশের ভারসাম্য এবং এলাকাবাসীকে রক্ষায় অবৈধ ড্রেজার মেশিন দ্রুত বন্ধ করার দাবি এলাকাবাসীর।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







