চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবিশ্বাস্য নির্মমতায়’ ফ্রান্সের পাশে বিশ্বনেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ, নিন্দা ও সমবেদনা জানিয়েছেন বিশ্ব নেতারা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভয়ঙ্কর এ সন্ত্রাসী হামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

জাতিসংঘ, আমেরিকা, রাশিয়া, ব্রিটেনসহ বহুদেশের নেতৃবৃন্দ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নিস শহরে জাতীয় দিবসের একটি অনুষ্ঠানে সমবেত জনতার ভিড়ে গুলি চালানোর পাশাপাশি লরি তুলে দেওয়ার ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৮৪ জন। এতে আহত হন আরো শতাধিক মানুষ।

Banglabid

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একে ‘বর্বর কাপুরুষোচিত’ হামলা বলে উল্লেখ করে বলেছে  ‘যেকোন সন্ত্রাসী কর্মকাণ্ড অপরাধ ও অন্যায়।’

হামলার পর নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে এর নির্মমতাকে অবিশ্বাস্য ও নৃশংস বলেছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

ভয়াবহ হামলার ঘটনায় নিন্দা এবং নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Reneta

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র এক মুখপাত্র এ হামলাকে ‘একটি ভয়াবহ ঘটনা’ উল্লেখ করে বলেন, ‘আমরা শোকাহত ও উদ্বিগ্ন।’  

রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এক টুইটার বার্তায় ফ্রান্সে ‘ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায়’ ফ্রান্স, আহতরা এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে হামলাটিকে ‘চূড়ান্তরূপে অসহনীয়’ এবং ‘নির্মম’ উল্লেখ করে ফ্রান্সের এই কঠিন সময়ে তাদের পাশে থাকার কথা জানান।

লন্ডনের মেয়র সাদিক খান ‘বর্ণনাতীত’ নৃশংস হামলায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে টুইটে বলেন। সন্ত্রাসকে পরাজিত করতে একসাথে লড়ার কথাও জানান তিনি।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং সবধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা জানান। ফ্রান্সের আক্রান্তদের প্রতি সমবেদনা জানান তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানোর কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও এ হামলার নিন্দা জানিয়েছেন।

নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও টুইট করে বলেছেন, কাণ্ডজ্ঞানহীন আরো একটি হামলায় তিনি অসুস্থ বোধ করছেন।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইট করেন, ইউরোপিয়ান এবং এশিয়ান নেতারা নিসে আক্রান্তদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সহিংসতা এবং বিদ্বেষের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সে সন্ত্রাসী হামলাফ্রান্সে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সূর্যের বুকে বড় ফাটল!

পরবর্তী

এরশাদের বিশেষ সহকারী হলেন বাবলু

পরবর্তী

এরশাদের বিশেষ সহকারী হলেন বাবলু

ঈদযাত্রায় প্রাণ হারিয়েছে ১৮৬ জন

সর্বশেষ

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আগস্ট ২০, ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের ফল সংসদেই ঘোষণা হবে: সিইসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT