চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

অবিবাহিত মেয়েদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতের একটি গ্রাম। এই ঘটনা ঘটেছে স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটের একটি গ্রামে। ওই গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলছেন, প্রযুক্তি ‘সমাজের জন্য একটা উৎপাত’। এই আইন অমান্য করলে জরিমানার বিধানের সঙ্গে তথ্যদাতার জন্য রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থা।

প্রধানমন্ত্রী মোদির নিজ জেলা মেসানান গ্রাম কাউন্সিল ফেব্রুয়ারির শুরুতে একটি আইন পাশ করে, যাতে কিশোরী এবং তরুণীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়।

গ্রাম প্রধান দেবাসি ভানকার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কমিউনিটি নেতারা এটা মনে করছেন যে, মোবাইল ফোন ব্যবহার সমাজে মদের নেশার মতোই উৎপাত সৃষ্টি করছে।’

মেয়েদের মতো একইভাবে স্কুল পড়ুয়া ছেলেদেরও মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হবে বলে জানান ভানকার। তিনি আরো জানান, জরিপে দেখা গেছে মোবাইল ফোন ব্যবহারের কারণে গ্রামের ২ হাজারের বেশি মেয়ে লেখাপড়া ও গৃহকর্মে সময় দিতে পারছে না।

আইন পাশের পর এখন অবিবাহিত কিংবা কোনো কিশোরি যদি মোবাইল ফোন বহন করে বা কাউকে কথা বলতে দেখা যায় তাদের ২ হাজার ১০০ রুপি জরিমানা করা হবে। এমনকি তারা যদি তাদের মা-বাবা ও আত্বীয়ের সাথেও কথা বলে। আর এ বিষয়ের তথ্যদাতাকে দেওয়া হবে ২০০ রুপি।

নিষেধাজ্ঞা মূলত ওই গ্রাম্য সম্প্রদায়ের ক্রমবর্ধমান অ্যালকোহল অপব্যবহার জনিত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ডাকা একটি সভায় জারি করা হয়।

Reneta

এই নিষেধাজ্ঞার ঘটনা এমন এক সময় ঘটলো যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণকে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমোবাইল ব্যবহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT