চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিক্রীত মুশফিক, নিলামে নাম ওঠেনি মাহমুদউল্লাহ’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে এবারও দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত নিলামে কোনো দলই তাকে কেনার আগ্রহ দেখায়নি। মুশফিকের নাম উঠলেও নিলামে নাম ওঠেনি আরেক বাংলাদেশি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।

এবারের নিলামের তালিকায় শুধু এই দুই বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন। অবশ্য প্রথমে ১০ জন বাংলাদেশি খেলোয়াড়ের নিলামের তালিকায় থাকার কথা ছিল।

আইপিএলে উইকেটরক্ষক বিভাগে থাকা এই খেলোয়াড় বাংলাদেশের হয়ে এ বছর ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন এখন পর্যন্ত, যার মধ্যে তিনটি অর্ধশতক রয়েছে। অন্যান্য ম্যাচেও বেশ ভালো স্ট্রাইক রেট দেখিয়েছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহও নিজেকে প্রমাণ করেছিলেন নিজেকে। অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ ও মুশফিক দুজনের ভিত্তিমূল্যই ৫০ লাখ রুপি।

অলরাউন্ডার সাকিব আল হাসানকে এরই মধ্যে দলে নিয়ে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। তবে গতবার মুম্বাই ইন্ডিয়ানসে খেলা মোস্তফিজুর রহমান এবার নিলামের তালিকায় ছিলেন না।

এর আগে আইপিএলে খেলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল। এদের মধ্যে তামিমের মাঠে নামা হয়নি।

এবারের নিলামে বেশ সাড়া ফেলেছেন তরুণ ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। রাজস্থান রয়্যালস তাকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে। তার ভিত্তিমূল্য ছিল দেড় কোটি রুপি। ইশান্ত শর্মাকে দিল্লি ১ কোটি ১০ লাখ রুপিতে এবং মোহাম্মদ শামিকে ৪ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মোহিত শর্মার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি, তবে চেন্নাই সুপার কিংস তাকে দলে নিয়েছে ৫ কোটি রুপিতে। আইপিএলে সাড়া ফেলা অক্ষর প্যাটেলকে দিল্লী ৫ কোটি রুপিতে দলে নিয়েছে। একই মূল্যে কার্লোস ব্রাফেটকে দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স।

Reneta

তরুণ ক্রিকেটাররা সাড়া ফেললেও অবিক্রীত থেকে গেছেন ক্রিস ওকস, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল এবং অ্যালেক্স হেলসের মতো প্রতিষ্ঠিত ও মারকুটে অভিজ্ঞ খেলোয়াড়রা।

এ ছাড়া জনি বেয়ারস্টোকে ২ কোটি ২০ লাখা রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ, নিকোলাস পুরানকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাব, ঋদ্ধিমান সাহাকে ১ কোটি ২০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ, লাসিথ মালিঙ্গাকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ২০ লাখ রুপির ভিত্তিমূল্যের তরুণ স্পিনার বরুণ চক্রবর্তীকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলমাহমুদউল্লাহ রিয়াদমুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT