চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবামেয়াংয়ের হ্যাটট্রিক, বার্সার গোল সঙ্কটের ‘সমাধান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল স্কোরিং সমস্যার স্বল্পমেয়াদী সমাধানের জন্য আর্সেনালের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে দলে নেয়ার জন্য বিবেচনা করেছিল বার্সেলোনা। শীতকালীন দলবদলের শেষ দিনে প্রতি সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড পারিশ্রমিকে আর্সেনাল থেকে তাকে ধারে নিজেদের ডেরায় ভেড়ায় কাতালান ক্লাবটি।

বার্সার জার্সিতে প্রথম দুই ম্যাচে পাননি গোলের দেখা। তৃতীয় ম্যাচেই করে ফেললেন হ্যাটট্রিক। আর তাতেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলের দুরন্ত জয় পেয়েছে জাভির শিষ্যরা।

যাকে নিয়ে স্কোরিং সমস্যার সমাধান খুঁজছিল বার্সা, সেই অবামেয়াং নিজেই গোল খরায় ভুগছিলেন। গত বছরের অক্টোবরে অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ বারের মতো বল জালে জড়িয়েছিলেন গ্যাবন জাতীয় দলের এই স্ট্রাইকার। ৩২ বছর বয়সী ফুটবলার গত ৬ ডিসেম্বরের পর থেকে গানারদের হয়ে আর মাঠে নামেননি।

ইপিএল থেকে লা লিগায় এসে নিজের গোল খরা কাটালেন, দলের বড় জয়ে ভূমিকাও রাখলেন। আর্সেনাল থেকে তাকে ধারে টেনে নেয়া বার্সেলোনা আপাতত তাদের কাজে সফল, তা প্রমাণ হয়ে গেল।

এই জয়ের ফলে অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে আবারো টেবিলের চারে উঠেছে বার্সা। ২৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪২। এক ম্যাচ বেশি খেলা অ্যাটলেটিকো সমান পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় এখন পাঁচ নম্বরে আছে।

২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। গত রাতে এস্পানিওলের সঙ্গে ১-১ গোলে ড্র করায় রিয়ালের সঙ্গে ব্যবধান খুব একটা কমাতে পারেনি দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৫১। ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল বেটিস।

রোববার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে হওয়া ম্যাচের ২৩ মিনিটেই বার্সার জার্সিতে প্রথম গোল পান অবামেয়াং। জর্ডি আলবার বাড়ানো বল আদায় করে ডান পায়ে করেন লক্ষ্যভেদ।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। ছয় মিনিট পর গাভির শটে বাঁ পায়ে বল জালে প্রবেশ করে ম্যাচে দ্বিতীয় গোলের দেখা পান অবামেয়াং।

বিরতির পর ৫২ মিনিটে ভ্যালেন্সিয়া একটি গোল শোধ করেছিল। এরপর ৬৩ মিনিটে পেদ্রির ক্রসে বল পাওয়া মাত্র দূরপাল্লার শট নিয়ে নিশানাভেদ করে অবামেয়াং করে ফেলেন হ্যাটট্রিক। একইসঙ্গে চলতি মৌসুমে পেলেন ১০টি গোল।

ট্যাগ: অবামেয়াংবার্সেলোনাভ্যালেন্সিয়ালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশজুড়ে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ

পরবর্তী

বিলুপ্তির পথে টাঙ্গাইলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা

পরবর্তী
টাঙ্গাইলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলুপ্তির পথে টাঙ্গাইলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাতৃভাষা

শহীদ মিনার নির্মাণের উদ্বোধনে ছাত্রলীগের সদস্যরা অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার নির্মাণ

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT