গাজীপুরের সুকুন্দিবাগে শনিবার সাবমারসিবল টিউবওয়েলের গর্তে পড়ে রোমানুর নামের একটি শিশু মারা গেছে। একই সময় ওই গর্তে পড়ে আহত হয় আরও এক শিশু।
ফায়ার সার্ভিস জানায়, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে
সুকুন্দিবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের গেটের পাশে
শিক্ষার্থীদের জন্য একটি সাবমারসিবল টিউবওয়েল স্থাপনের জন্য বেশ কিছুদিন
আগে গর্ত করা হয়। টিউবওয়েল স্থাপনের জায়গাটি পরিত্যক্ত হওয়ায় ঐ গর্ত ভরে ফেলার সিদ্ধান্ত হয়। তবে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। এরই মধ্যেবৃষ্টিতে ঐ গর্ত আরো উন্মুক্ত হয়ে পড়ে।
সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শ্রেণীর শিক্ষার্থী রোমানুর ও পারভেজ সানি অসাবধানতাবশত সেই গর্তে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা ঐ দুই শিশুকে উদ্ধার করে। তবে তাদের মধ্যে রোমানোরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত সানি পারভেজ সুস্থ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন অবহেলা করে কর্তৃপক্ষ ওই গর্তটি ভরাট করেনি। তাদের কারণেই আজকের এ মর্মান্তিক ঘটনা।
ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে মামলা নেয়া হবে বলে জানিয়েছে জয়দেবপুর থানা পুলিশ।










