চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশ্যই নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র: হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ১৯, মার্চ ২০১৮
রাজনীতি
A A

আগামী জাতীয় নির্বাচন অবশ্যই একটি আনুষ্ঠানিকতা মাত্র মন্তব্য করে আওয়ামী লীগ লীগের মুখপাত্র এবং প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন: ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছেন তা অবশ্যই সঠিক।’ এ বিষয়ে বিএনপি যে বক্তব্য দিচ্ছে পরিহার করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মানসিক বিকারগ্রস্থ মন্তব্য করে তিনি বলেন: ‘তিনি মিথ্যাচারে ব্যস্ত রয়েছেন, মানসিকভাবে অসুস্থ্য। তার এখন চিকিৎসার প্রয়োজন।’

‘আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তা অবশ্যই দেশের সাধারণ জনগণ গ্রহণ করেছে। দেশের মানুষ উন্নয়ন চায়। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে। তাই ভয়ের যে রাজনীতি তা আমরা জয় করেছি। নির্বাচন অবশ্য এখন আনুষ্ঠানিকতা মাত্র।’

রিজভীকে রাজনীতির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন: ‘বিএনপি যে গণতন্ত্রের কথা বলেছে, সেটি কী মানুষ পুড়িয়ে মারার গণতন্ত্র? তারা বলছে দেশে অন্ধকারের গহ্বরে চলে যাচ্ছে। আমার প্রশ্ন হলো, দেশ যদি অন্ধকার গহ্বরেই যাবে তাহলে বঙ্গবন্ধুর জন্মদিনে জাতিসংঘ কিভাবে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে স্বীকৃতি দিলো।’

রাজধানীতে কেন বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘এটা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়। আমার মনে হয়, তারা এর আগে বিভিন্ন সময় সমাবেশের নামে বিভিন্ন অঘটন ঘটিয়েছে। তাই হয়তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি দিচ্ছে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin1

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT