চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচ পেলেন জামাল-তপুরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জেমি ডে’কে ছুটিতে পাঠানোর পর বাংলাদেশ ফুটবল দলে অন্তর্বর্তীকালীন কোচের সময় ফুরাল। জামাল-তপুদের প্রধান কোচ হয়ে আসছেন হাভিয়ের ক্যাবরেরা। স্প্যানিশ কোচ ১১ মাসের চুক্তিতে বাংলাদেশে আসছেন।

শনিবার দুপুরে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় নিশ্চিত হয় ক্যাবরেরাকে চুক্তি করানোর বিষয়টি। তিনি চলতি মাসের ১৫ তারিখে দায়িত্ব বুঝে নেবেন। জাতীয় দলের টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জানান এ তথ্য।

গত বছর মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপের আগে ইংলিশ কোচ জেমিকে ছুটিতে পাঠায় বাফুফে। পরে দুটি টুর্নামেন্টে অস্কার ব্রুজোন ও মারিও লামোসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। এবার হাঁটল স্থায়ী কোচের দিকে।

হাভিয়ের বার্সেলোনার শাখা একাডেমির কোচের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো আলাভেসের যুব এলিট একাডেমি এবং দুই বছর লা লিগার টেকনিক্যাল ডিরেক্টর পদে দায়িত্বরত ছিলেন। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত ভারতীয় ক্লাব স্পোর্টিং গোয়ার মূল দলের সহকারী কোচের দায়িত্ব সামলান।

সালাউদ্দিনের আমলে হাভিয়ের জাতীয় দলের ২২তম কোচ। আর বাংলাদেশের ২৩তম বিদেশি কোচ। স্প্যানিশ হিসেবে তৃতীয়। আগে লাল-সবুজ দলের ডাগআউটে ছিলেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ১৩ বছরের মেয়াদে বাংলাদেশের ডাগআউটে পরিবর্তন এসেছে ২০বার। সর্বোচ্চ তিন বছর (মে ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০২১) মেয়াদে দায়িত্বে ছিলেন ইংলিশম্যান জেমি ডে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাবরেরাজামালবাফুফেবার্সেলোনালিড স্পোর্টসস্পেনহাভিয়ের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT