স্পোর্টস

অবজ্ঞার জবাব পেলো বার্সা

অবজ্ঞার জবাব পেলো বার্সা

স্প্যানিশ কাপ কোপা ডেল রেতে শুরুতেই হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তৃতীয় সারির দল পুঁচকে ভিয়ানোভেন্সের সঙ্গে গোল শূন্য ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচে অবশ্য ছিলেন না নেইমার, সুয়ারেজ। এক প্রকার ‘বি’ টিম নিয়েই মাঠে নামে বার্সা। বিচ্ছিন্নভাবে আর এলোমেলো খেলা দিয়ে কোচের মন ভরাতে পারেনি সান্ড্রো, জেরার্দো, মুনীররা।

ম্যাচের ২০ মিনিটে সহজ গোলের সুযোগ মিস করে জেরার্দো। ৩১ মিনিটে মুনীর এল হাদ্দাদির শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলতে থাকে ভিয়ানোভেন্স। মাঝে মাঝে আক্রমণেও যায় তারা।

তবে ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে মার্ক বার্তার দুর্দান্ত হেড ফিরিয়ে দেয় গোলরক্ষক। ফলে খালি হাতেই ফিরতে হয় বার্সেলোনাকে।

বিষয়:কোপা ডেল রে বার্সেলোনা স্প্যানিশ কাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…