চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপুকে ​স্ত্রী হিসাবে মেনে নেবেন না শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস

‘অপু ​কি শুধু আমার নায়িকাই হতে চায়। ও আমার স্ত্রী হতে চায় না। আমি তো বলেছি, আর কিছুদিন পর আনুষ্ঠানিকভাবে আমি সবাইকে জানাব। ও এতটুকু সময় অপেক্ষা করতে পারল না!’ বললেন চিত্রনায়ক শাকিব খান।

তিনি আরও বলেন, ‘আমি আমার ছেলে আব্রাহাম খান জয়কে মেনে নিচ্ছি, কিন্তু অপুকে মেনে নেব না।’

এটা তার রাগ বা ক্ষোভের কথা কিনা জানতে চাইলে শাকিব বলেন, ‘সবকিছু সময়ই বলবে।’

Banglabid

এ ব্যাপারে অপু বিশ্বাসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। এরপর বলেন, ‘এখনই কিছু বলব না।’

জানালেন, অপু বিশ্বাস যখন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শাকিবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানাচ্ছিলেন, তখন রাজধানীর একটি হোটেলে শরীর চর্চায় ব্যস্ত ছিলেন শাকিব খান। অপুর আচরণে ক্ষুব্ধ হন শাকিব। তিনি বলেন, এটি তাঁর ক্যারিয়ার ধ্বংস করার জন্য এটা চক্রান্ত।

বিয়ের কথা এত দিন গোপন রাখার ব্যাপারে তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন সামনে আনতে চাইনি। এখন সে (অপু বিশ্বাস) এনেছে। তাঁর সব চাহিদা পূরণ করেছি। যখন বলেছে, টাকা দিয়েছি।’

Reneta

মুঠোফোনে তিনি বলেন, ‘গত বছর সন্তান হওয়ার পর থেকে আমি অপু আর আমার ছেলের সবরকম দেখাশোন ও খোঁজ রেখেছি। এ পর্যন্ত কোটি টাকার ওপর ওদের জন্য দিয়েছি। দুই দিন আগেও ১১ লাখ টাকা পাঠিয়ে​ছি।’

এর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ের কথা স্বীকার করেছেন চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেন, অপু তার স্ত্রী আর আব্রাহাম খান জয় তাদেরই ছেলে।

শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে। তাদের ছেলের নাম আব্রাহাম খান জয়। আজ সোমবার বিকেলে এই বিয়ে ও তাদের সন্তানের খবর জনসমক্ষে প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

আজ একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বলেন, ‘শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালে ১৮ এপ্রিল তাঁদের বিয়ে হয়। শাকিবের ঢাকার বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার কেরিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এই ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়।

ছেলে আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে টিভির লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আজ সাক্ষাৎ​কার দেওয়ার সময় অপু বিশ্বাস কাঁদছিলেন। তিনি আরও বলেন, ‘১০ মাস অনেক কষ্ট করেছি আমি…। শাকিব আর আমার বাচ্চা আছে। আমি চাইছি ও আমার পাশে থাক।’

অপু বিশ্বাস বলেন, ‘অন্তঃসত্ত্বা হওয়ার পর শাকিব তাঁকে বলেছেন নিজেকে লুকিয়ে রাখতে। তাই তিনি তেমনটা করেছেন। সন্তান হওয়ার সময় শাকিব তাঁর পাশে ছিলেন না। তবে ঢাকায় আসার পর সন্তানকে দেখতে যান। সন্তানের সব খরচও দেন।’

অপু বিশ্বাস বলেন, ‘সম্মান চেয়েছি। পাইনি। বারবার ছোট হয়েছি।’

এদিকে নায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের অন্তরঙ্গতাকে কোনো ভাবেই মেনে নিতে পারে​ননি অপু। এ ব্যাপারে তাকে কিছু জিজ্ঞেস করলেই তিনি রেগে যান। শাকিব খানের পাশে তিনি আর কাউকে সহ্য করতে পারছেন না। কেন?

এ ব্যাপারে যখনই অপুর কাছে জানতে চাওয়া হয়, তার জবাব, ‘আমাকে জিজ্ঞেস করছেন কেন? শাকিবকে বলুন!’

এদিকে আরেক চিত্রনায়িকা বুবলির সঙ্গে শাকিব খান তিনটি ছবিতে অভিনয় করেছেন। গতকাল রোববার বুবলির সঙ্গে শাকিবের আরেকটি ছবিতে অভিনয়ের আলাপ চূড়ান্ত হয়। ছবির নাম ‘রংবাজ’। বাংলা নববর্ষের প্রথম দিন কক্সবাজারে ছবির শুটিং শুরু হচ্ছে।

শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, বুবলিকে নিয়েই ইদানিং শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি সামনে চলে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT