অপর্না-মনোজের ‘নীল মেঘ’

অঞ্জন আইচের রচনায় নির্মাতা দীপু হাজরা নির্মাণ করেছেন নাটক ‘নীল মেঘ’।

গল্পে দেখা যায়, মোনা হবু বরের সাথে ঘুরতে আসে কোন এক নির্জন হাউজিং এর ভেতরে।

চলন্ত গাড়ীর ভেতরেই দুজনের মধ্যে ঝগড়া বেধে যায়। এক পর্যায়ে মোনা গাড়ী থামাতে বলে। গাড়ী থেকে নেমে পড়ে মোনা। সে তার হবু বরের সাথে তার বন্ধুর বাড়ীতে যেতে যাচ্ছে না।
আগত্যা মোনাকে সেখানে একা রেখেই গাড়ী নিয়ে চলে যায় হবু বর। মোনা এই নির্জন জঞ্জলে একা কি করবে ভেবে কুল পায় না।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্না ঘোষ, মনোজ কুমার প্রামানিক, সীমানা, জিয়াউল হাসান কিসলু, টুটুল চৌধুরী, মাহবুব শাহীন, আল্পনা ফারিয়া, মন্নু হাজরা, হায়দার আহমেদ, মামুন, অমিত প্রমুখ।
শুক্রবার রাত ৮টায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে নাটক “নীল মেঘ”।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…












