চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপরাধী’কে ছুঁতে পারবে আলিফের ‘বেঈমান’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘অপরাধী’ গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন তরুণ শিল্পী আরমান আলিফ। বাংলা গানের ইতিহাসে ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা গানের রেকর্ডটিও আলিফের ‘অপরাধী’র দখলে। এরইমধ্যে ‘বেঈমান’ নামে নতুন আরো একটি গান নিয়ে সামনে এলেন এই তরুণ।

‘অপরাধী’ চমকের পর আরমান আলিফ গেল ক’মাস বেশ চুপচাপ ছিলেন। বিরতির পর এবার তিনি হাজির হলেন একেবারেই নতুন একটি গানের ভিডিও নিয়ে, ঈদ উৎসব রাঙাতে।

১৮ আগস্ট দুপুরে সিএমভি’র ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গান-ভিডিও ‘বেঈমান’। ‘অপরাধী’র পর এটাই নতুন কোনও ভিডিও প্রকাশ পেল তার। যথারীতি গানটির কথা-সুর করেছেন আরমান নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। এতে আরমান আলিফের উপস্থিতি ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন অভি প্রামাণিক ও আদিভা ইভা। আর পুরো গান-ভিডিওটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান লিমন।

গল্পনির্ভর গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, আসলে সিএমভির সঙ্গে এই কাজটি করতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘বেঈমান’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই সুখকর বিষয়। আমি চেষ্টা করেছি ‘অপরাধী’র রেশ ধরেই এই গানটি করতে, কারণ আনুষ্ঠানিকভাবে এটা আমার ২য় মিউজিক ভিডিও। তবে এবারের ভিডিওটির নির্মাণ এবং গল্প সত্যিই অসাধারণ হয়েছে। আশা করছি এবারও সবার মন রক্ষা করতে পারবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপরাধীআরমান আলিফবেঈমান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT