চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক প্রশ্নের মুখে পর্দা উঠছে কোপা আমেরিকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৩, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

শুরুতে আয়োজক ছিল না ব্রাজিল। দুই আয়োজক কলম্বিয়াতে ১৫ ও আর্জেন্টিনায় ১৩টি করে ম্যাচ হওয়ার কথা ছিল। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া, করোনা পরিস্থিতির বাড়ন্ত দশায় আর্জেন্টিনা বাদ পড়ে যৌথ আয়োজকের খাতা থেকে। তারপর দৃশ্যপটে ব্রাজিল, এবং শুরু হয় একের পর এক গোল বাধার।

টুর্নামেন্টের দুসপ্তাহ আগে নতুন আয়োজক ব্রাজিলের নাম ঘোষণা করে বিপদে পড়ে কনমেবল। খোদ সেলেসাও অধিনায়ক-কোচসহ দলটির অনেকেই চাননি আসর মাঠে গড়াক এমন নাজুক করোনা পরিস্থিতিতে। লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির জন্য অস্বস্তির বিষয় হয়ে দাঁড়ায় মেসি ছাড়া অংশ নিতে যাওয়া অধিকাংশ দলের অধিনায়কই যখন কাসেমিরো-নেইমারদের সাথে সুর মেলাতে থাকেন।

ব্রাজিল সরকার কোপাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কিনা এমন প্রশ্নও উঠে যায়। একাধিক প্রতিবাদলিপি আসে ব্রাজিল নাগরিকদের দিক থেকে। দেশটির সর্বোচ্চ আদালত প্রশ্নের মুখে ফেলে নিজ দেশের ফুটবল প্রশাসনকে।

আদালত শেষঅবধি সন্তুষ্ট হয়েছে। ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের অনুমতি দিয়েছে। সুবাতাস সাম্বার দেশে এসেছে মেসি-আগুয়েরোদের দিক থেকেও। কোপা আমেরিকা খেলতে কখনোই আপত্তি ছিল না আর্জেন্টিনার। তারা সেটাতে অটল থেকেছে।

এরপর ব্রাজিল খেলোয়াড়রা আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলেছেন, অসন্তুষ্টি থাকলেও জাতীয় দল জার্সিতে খেলতে কখনোই আপত্তি ছিল না তাদের। অন্য দলগুলোও আর ফিসফাস করেনি। সবকিছু ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় ভোররাত ৩টায় পর্দা উঠবে লাতিন শতবর্ষী আয়োজনটির। স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা।

এই ভেনেজুয়েলাকে ঘিরেই আবার তৈরি হয়েছে অন্য এক শঙ্কা। ব্রাজিল ম্যাচের একদিন বাকি থাকতে খবর এসেছে ভেনেজুয়েলা দলের খেলোয়াড়-স্টাফসহ ১২ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। যার মধ্যে ৫ জন খেলোয়াড়। তড়িঘড়ি করে বাড়তি ১৬ খেলোয়াড় স্কোয়াডে ডেকে পাঠিয়েছে দেশটি।

Reneta

দলগুলো এমনিতেই বাড়তি খেলোয়াড় দিয়ে ব্রাজিলে গেছে। তারপরও কতটা স্বস্তিতে টুর্নামেন্ট এগোতে পারবে সেই প্রশ্ন উচ্চকিত হতে শুরু করেছে ভেনেজুয়েলা-কাণ্ডের পর। ফুটবল প্রেমীদের জন্য অবশ্য সুখবর, করোনা আক্রান্ত খেলোয়াড়ের বিকল্প যেকোনো সময় নিতে পারবে দলগুলো, কনমেবলের এমন ঘোষণার পর আপাতত টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে কোনো শঙ্কা নেই।

বোঝাই যাচ্ছে, করোনা পরিস্থিতি ভয়াবহ অবস্থায় থাকার পরও কোপা আয়োজনে বদ্ধপরিকর কনমেবল। অনেক কাঠখড় পুড়িয়ে টুর্নামেন্টের দুসপ্তাহ আগে নতুন আয়োজক হিসেবে ব্রাজিলকে বেছে নিতেও তাই পিছপা হয়নি সংস্থাটি।

ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের নির্ধারিত ম্যাচ দিয়েই তাই পর্দা উঠবে শতবর্ষী প্রতিযোগিতাটির। ১৪ জুন আর্জেন্টিনার তিন দশকের শিরোপাখরা ঘোচানোর মিশন শুরু হবে চিলির বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল গড়াবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে, পর্দা নামা ম্যাচটি ১০ জুলাই।

ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো কোপার আয়োজক হচ্ছে। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবার তাদের গ্রুপ বি-তে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। আর্জেন্টিনার গ্রুপ এ-তে চিলির পাশাপাশি আছে বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউরুগুয়েকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১চিলিনেইমারব্রাজিলভেনেজুয়েলামেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT