ক্রিকেট

অনূর্ধ্ব-১৬ সেরা দেবাশীষ

খেলাধুলার মাঠে পুরস্কার গ্রহণ করছেন দুইজন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইজন ক্রিকেটার পুরস্কার গ্রহণ করছেন, পেছনে ক্রিকেট মাঠ ও দর্শক বসার স্থান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে ব্যাটে বলে দারুণ সব ইনিংসে খেলে আলোচনায় এসেছেন টাংগাইলের উদীয়মান ক্রিকেটার দেবাশীষ সরকার। জিতে নিয়েছেন আসরের টুর্নামেন্ট সেরার পুরস্কারও।

তিনদিনের ম্যাচের ক্রিকেটে ৭ ইনিংস ব্যাট করে দুই শতকে ৪০২ রান তুলার পাশাপাশি বোলিংয়েও ১৪ উইকেট তুলেছেন ১৬ না পেরনো তরুণ।

ঢাকা নর্থ, ঢাকা সাউথ, ঢাকা মেট্রো, বিকেএসপি ছাড়াও মোট দশটি দল অংশ নেয় তরুণদের জন্য আয়োজিত বিশেষ এই টুর্নামেন্টে। যেখানে ১৬৬ রানের অনবদ্য এক ইনিংস রয়েছে তার। এছাড়াও অপরাজিত শত রানের ইনিংস আছে একটি।

টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকার পরও ঢাকা সাউথের বিপক্ষে বিষ্টিবিঘ্নিত ম্যাচে ফাইনালে উঠার লড়াইয়ে হারতে হয় তার দল ঢাকা নর্থকে। ম্যাচে ৫৬ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত দলকে ফাইনালে তুলতে না পারার আক্ষেপ থাকছে।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও নজর কেড়েছেন দেবাশীষ। তরুণ লেগীর ঘূর্ণিতে পরাস্ত হয়েছে ১৪ ব্যাটার। দল ফাইনালে না খেললেও সিরিজ সেরার পুরস্কারটা তাই তার হাতেই ওঠেছে।

বিষয়:অনূর্ধ্ব-১৬ দেবাশীষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…