অন্যান্য

অনূর্ধ্ব-১৬ দলকে মুশফিকের অভিনন্দন

অনূর্ধ্ব-১৬ দলকে মুশফিকের অভিনন্দন

সাফ গেমস অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। অসাধারণ এই সাফল্যে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ক্রিকেট অধিনায়ক মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তাদের অভিনন্দন ও শুভকামনা জানান তিনি।

ছবিসহ ওই পোস্টে তিনি লিখেছেন, বাহ্, কী দারুণ বিজয়! বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল আফগানিস্তান অনূর্ধ্ব-১৬ কে হারিয়ে ফাইনালে উঠেছে, আলহামদুলিল্লাহ্। আর মাত্র একটা খেলা বাকি। ইনশাআল্লাহ আমরাই চ্যাম্পিয়ন হবো! ছেলেদের অভিনন্দন।

এর আগে ছবি পোস্ট করে খেলা শুরুর আগে বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানান এবং ভারতকে হারানোর পর গর্ব প্রকাশ করেন তিনি।

বিষয়:অনূর্ধ্ব-১৬ মুশফিকুর রহিম সাফ গেমস সাফ ফুটবল অনুর্ধ্ব ১৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…