চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা সময় ভুল তথ্য দিলেই মানুষ বেশি খেত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটকে ঘিরে ফিক্সিংয়ের সন্দেহ পোষণ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৭১ টিভির নিয়মিত অনুষ্ঠান খেলাযোগ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন চ্যানেলটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা। 

শনিবার মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শেষে মিডিয়ার মুখোমুখি হন বিসিবি প্রধান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি যে ঘটনাটা বলছেন, দেখেন চিন্তা-ভাবনা পরিবর্তন হচ্ছে। একটা সময় ভুল তথ্য দিলেই মানুষ বেশি খেত। কিন্তু এখন দেখেন… আপনারা তো সাংবাদিক, খোঁজ নিয়ে দেখেন। এই সমস্ত মিথ্যাচার করতে করতে মানুষ কিন্তু এখন উল্টা কথাও বলছে। মানুষ বলছে, এরা তো ক্রিকেট ধ্বংস করতে নেমেছে। আমরা এটার জন্যই অপেক্ষা করছিলাম, মানুষ জানুক। তারপর বিসিবি যা করার তা তো করবেই।’

মুশফিকের নামে একটি মিডিয়ার মিথ্যা অপবাদ দেয়ার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে বিসিবি। নাজমুল হাসান আরও বলেন, ‘ক্ষমা চাওয়াতেই কি বিষয়টা শেষ? মানে ক্ষমা চেয়ে নিলাম বিষয়টা শেষ? দেখেন এখানে দুটো পার্টি আছে। একটা হচ্ছে ভিকটিম আর একটা হচ্ছে আমরা (বিসিবি), মানে যাদের ওপর ক্রিকেটাররা মানে ভিকটিমরা নির্ভর করে। তো ভিকটিম নিজের কাজটা করেছে। আমি শুনেছি এটা নিয়ে হয়তো কোনো একটা পদক্ষেপ নিয়েছে মুশফিক। এখন বিসিবির যা করা দরকার বিসিবি করবে।’

‘আমি কালকেই প্রথম বোর্ডে এসেছিলাম। এসে উনাদের সঙ্গে কথা বলেছি। আমি আমার মতামতটা উনাদের জানিয়ে দিয়েছি। আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। মানে আমরা কী করব সেটা জানার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।’

অতীতে বিভিন্ন সময়ে প্রয়োজনে ক্রিকেটারদেরও শাস্তি দিয়েছে নাজমুল হাসানের নেতৃত্বাধীন বিসিবির কমিটি। সে প্রসঙ্গটি তোলা হলে বিসিবি প্রধান বলেন,  ‘যে কাউকে শাস্তি যখনই দিয়েছি, সারা দেশের মানুষ আমাকে শেষ করে দিয়েছে। মানুষ চায় না এসব, আমিতো এতদিন তাই জানতাম। কেউ কি আমাদের সাপোর্ট করেছে কখনো, কোনো একটা সঠিক সিদ্ধান্ত নেয়ার পরে। আমরা অপেক্ষা করছিলাম। এই জাগরণটা উঠুক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি নোটিশএকাত্তর টিভিনাজমুল হাসান পাপনবিসিবি সভাপতিমুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এমন উইকেটেই খেলার পক্ষে শান্ত

পরবর্তী

রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন সৌম্য-লিটনরা

পরবর্তী

রাতে নিউজিল্যান্ড যাচ্ছেন সৌম্য-লিটনরা

ভারতে কংগ্রেস নেতার বাসা থেকে ব্যাগভর্তি কোটি কোটি টাকা উদ্ধার

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT