আন্তর্জাতিক

অনুসন্ধানের জায়গায় নেই নিখোঁজ মালয়েশিয়ান প্লেন

অনুসন্ধানের জায়গায় নেই নিখোঁজ মালয়েশিয়ান প্লেন

নিখোঁজ আলোচিত মালয়েশিয়ান উড়োজাহাজ এমএইচ-থ্রি সেভেন্টির সম্ভাব্য প্রাপ্তিস্থান হিসেবে বর্তমানে যেখানে খোঁজা হচ্ছে সেখানে উড়োজাহাজটি নেই বলে মনে করছেন অনুসন্ধানকারী কর্মকর্তারা।

ধ্বংসাবশেষ আরও উত্তর দিকে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

বর্তমানের অনুসন্ধান দলটি ভারত মহাসাগরের প্রায় ১ লাখ ২০ হাজার বর্গ কিলোমিটারের বিশাল এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাচ্ছে না।

চলতি উদ্ধার কার্যক্রম ২০১৭ সালের শুরুর দিকেই শেষ হবে। অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী ড্যারেন চেস্টার জানিয়েছেন, প্লেনটির ‘সঠিক অবস্থান’ এখন পর্যন্ত কোনো অনুসন্ধানে খুঁজে পাওয়া না যাওয়ায় অনুসন্ধান কার্যক্রমের সময় আর বাড়ানো হবে না।

২০১৪ সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহী নিয়ে এমএইচ-থ্রি সেভেন্টি উড়োজাহাজটি নিখোঁজ হয়ে যায়।

বিষয়:এমএইচ-৩৭০ এমএইচ-থ্রি সেভেন্টি মালয়েশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…