ক্রিকেট

অনুশীলনে ফিরছেন তামিম

বাংলাদেশ ক্রিকেটার তামিম অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল

জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের তৃতীয় ধাপে যোগ দিচ্ছেন তামিম ইকবাল। করোনা বিরতি কাটিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রোববার সকালে নামবেন মাঠে।

শনিবার বিসিবির মিডিয়া বিভাগ ক্রিকেটারদের অনুশীলনের সূচি পাঠিয়েছে। সেখানে নতুন নাম তামিম। সূচি অনুযায়ী সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে রানিং ও জিম সেশনে রয়েছে টাইগার ওপেনারের। পরে ইনডোরে ব্যাটিং অনুশীলন করবেন তিনি।

কিছুদিন আগে লন্ডনে চিকিৎসা নিতে যাওয়া তামিমের পেটের ব্যথা থেকে মুক্তি ওষুধ সেবনেই সম্ভব বলে জানা গেছে। বিসিবি সূত্রে জানা যায়, অস্ত্রোপচার করার মতো জটিল কোনো সমস্যা ধরা পড়েনি স্ক্যানে। খেলায় ফিরতেও সমস্যা হবে না তার।

লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে ১ আগস্ট দেশে ফেরেন তামিম। স্বাস্থ্যবিধি অনুসারে ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। দুই সপ্তাহ পেরিয়ে ঘরবন্দি কাটিয়ে ওয়ানডে অধিনায়ক রোববার ফিরছেন মাঠে। ২৩ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।

বিষয়:তামিম ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…