চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপমের গানে অনিমেষ-জয়ার রসায়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী’। অনম বিশ্বাস পরিচালিত ছবিটির ভিন্ন কৌশলের প্রচারণা দৃষ্টি কেড়েছে সকলের। আর এবার প্রচারণার অংশ হিসেবে ইউটিউবে মুক্তি পেল ‘দেবী’র দ্বিতীয় গান। যে গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিম বাংলার তুমুল জনপ্রিয় শিল্পী অনুপম রায়। আর এই গানের দৃশ্যায়নে রসায়নে পাওয়া গেল অভিনেত্রী জয়া আহসান ও অনিমেষ আইচকে!

পোস্টার, টিজার ও সম্প্রতি মমতাজের কণ্ঠে গাওয়া ‘দোয়েল পাখি কন্যা’ গান দিয়ে রীতিমত আলোড়ন ফেলেছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দেবী’। আর এরমধ্যে ‘দেবী’র জন্য গান নিয়ে চমকে দিলেন অনুপম রায়।

সোমবার সকালে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় অনুপমের কণ্ঠে গাওয়া দেবীর দ্বিতীয় গান ‘দু মুঠো বিকেল’। ‘ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি/দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি/আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি/আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি’-এমন কথার গানটিতে শুধু কণ্ঠই দেননি অনুপম, বরং গানটির কথা ও সুর করেছেন তিনি নিজেই।

গানের দৃশ্যায়নে ফুটে উঠেছে জয়া আহসান ও অনিমেষ আইচের জমজমাট রসায়ন। ‘দেবী’তে তারা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। দু’মুঠো বিকেল গানটির মুক্তির আগেই ‘দেবী’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন ‘রাস্তার পাশে ট্রামলাইন’ খ্যাত গায়ক অনুপম।

‘দেবী’র সঙ্গে নিজের সম্পৃক্ততা ছাড়াও হুমায়ূন আহমেদের গল্প থেকে সিনেমাটি তৈরি হচ্ছে বলেও মুখিয়ে আছেন অনুপম। এমনটা জানিয়ে এই সংগীতশিল্পী জানান, আমার অত্যন্ত প্রিয় একজন লেখক হুমায়ূন আহমেদ। তার একটি লেখাকে বেইজ করে যখন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে তখন আমার আগ্রহতো থাকবেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ‘দেবী’র টিজারে আমি মুগ্ধ হয়েছি। প্রচুর মানুষ এটা পছন্দ করেছেন। ছবির জন্য এবং ছবির পুরো টিমের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা।

গেল ৭ সেপ্টেম্বর ‘দেবী’ মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির তারিখে পরিবর্তন এনেছেন জয়া। জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দিবেন তিনি।

Reneta

জয়া আহসান এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রযোজনায় নির্মিত ছবিতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেরের চরিত্রে আছেন ইরেশ যাকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষঅনুপম রায়ইরেশ যাকেরজয়া আহসানলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-আফগানিস্তানই খেলবে সেকেন্ড রাউন্ডে

পরবর্তী

এশিয়া কাপে কোহলির না খেলা নিয়ে তীব্র বিতর্ক

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে কোহলির না খেলা নিয়ে তীব্র বিতর্ক

বিএনপি-নির্দলীয় সরকারের প্রস্তাবনা

১৯৯১ সালের মতো সংবিধানের বাইরে একাদশ নির্বাচন হোক: মওদুদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT