চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিবন্ধিত-ফিটনেসহীন যান চলাচল বন্ধে টাস্কফোর্স গঠনের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আদালত
A A

ফিটনেসহীন ও অনিবন্ধিত যান চলাচল তদারকি ও বন্ধে দেশের প্রতিটি জেলায় একটি করে টাস্কফোর্স গঠনে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনপ্রশাসনব মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, সড়ক ও সেতু বিভাগের সচিবের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি জেলার জেলা প্রশাসকের নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এবং আজকের এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রিটের বিবাদীদের আগামী ১ জুন আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী ও মো. রাফিউল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

‘নো ফিটনেস ডকস, ইয়েট রানিং’ শিরোনামে গত বছরের ২৩ মার্চ ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়। সেই প্রতিবেদনে বলা হয়, ৭০ হাজারের বেশি যানবাহন ১০ বছরেও ফিটনেস সার্টিফিকেট নবায়ন করেনি। এর অনেকগুলোই দুর্ঘটনার গুরুতর ঝুঁকি নিয়ে রাস্তায় আছে।

Reneta

পত্রিকার এই প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব আদালতের নজরে আনলে গত বছরের ২৭ মার্চ আদালত স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। এরই ধারাবাহিকতায় আজ আদেশ দিলেন হাইকোর্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাস্কফোর্সফিটনেস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬

৭ সাংবাদিককে এ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT