চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে বোন বানিয়ে ফাঁদে ফেলে ৩ ভাইয়ের প্রতারণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩০ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
আন্তর্জাতিক
A A
অন্ধকারে হ্যাকার মুখোশ পরা ব্যক্তি ল্যাপটপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের লখনউতে অনলাইনে পরিচিত একজন নারীকে বোন বানিয়ে কৌশলে ফাঁদে ফেলে প্রতারণা করে ২ লাখ রুপি বা প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ৩ ভাই।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র তথ্য অনুসারে, গত (২২ এপ্রিল) ভারতের লখনউ এর ইন্দিরানগরের বসবাসরত ভুক্তভোগী সালমা (নাম পরিবর্তিত) ইনস্টাগ্রামে পরিচিত রবি কুমার, রানা প্রতাপ সিং এবং মনোজ নামের তিনজনের সাথে দেখা করেন। কথাবার্তার একপর্যায়ে তারা তাকে বোন বানিয়ে ফেলেন। সালমাও তাদের ভাই হিসেবে গ্রহণ করেন।

ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে ভাই বনে যাওয়া ওই তিন যুবকই বোন সালমার বিয়েতে তাকে মূল্যবান উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। এর কয়েকদিন পর রবি কুমার সালমার সাথে ফোনে যোগাযোগ করে তার আধার কার্ড, ছবি এবং শিপিংয়ের উদ্দেশ্যে অন্যান্য নথিপত্রের জন্য অনুরোধ করেন।

পরে অভিযুক্তদের মধ্যে মনোজ নামের একজন সালমার সাথে যোগাযোগ করে জানান, চালানটি বিমানবন্দরে আটক করা হয়েছে। প্যাকেজটি ছেড়ে দেওয়ার জন্য, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। সালমা অর্থ দিতে অস্বীকার করলে তিনি জানান, অর্থ না দিলে ক্রাইম ব্রাঞ্চ বা আয়কর অফিসারা সালমাকে গ্রেপ্তার করবে।

পুলিশ জানিয়েছে, এভাবে ওই প্রতারক চক্র সালমার কাছ থেকে ২ লাখ রুপি বা প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে।  এই ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে, এবং তদন্ত চলছে।

ট্যাগ: প্রতারণাভারতলখনউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার অভিনেতা

পরবর্তী

রাঙ্গামাটিতে দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক গোলাগুলি

পরবর্তী
রাঙ্গামাটিতে দুই গ্রুপের সংঘর্ষে গোলাগুলির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক গোলাগুলি

নির্মাতা ও অভিনেতা মৃণাল কান্তি ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃণালকে নিয়ে অঞ্জনের ছবিটিই সেরা বাংলা বায়োপিক?

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT