চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে আসছে বই নিয়ে দেশের প্রথম অ্যাড ফিল্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

এখন বিজ্ঞাপনের যুগ। চাল,ডাল, তেল, নুন থেকে শুরু করে পোশাক-পরিচ্ছদসহ যাবতীয় প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় জিনিষপত্রের বিজ্ঞাপন না হলে চলে না! চটকদার বিজ্ঞাপনি বার্তায় গ্রাহককে আকৃষ্ট করতে ডিজিটাল প্লাটফর্মেও তৈরি হচ্ছে মজার আইডিয়ায় ছোট্ট ভিডিও অ্যাড। বিশেষ করে সোশাল মিডিয়া ও ইউটিউবের মতো প্লাটফর্মকে কাজে লাগিয়ে তরুণদের টার্গেট করে তৈরি হচ্ছে নানা ধরনের পণ্যের অনলাইন ভিডিও কমার্শিয়াল(ওভিসি)। কিন্তু ডিজিটাল প্লাটফর্মে বই নিয়ে কি কখনো বিজ্ঞাপন চোখে পড়েছে কারো?

না। বই নিয়ে ডিজিটাল প্লাটফর্মে আইডিয়া বেইজ কোনো বিজ্ঞাপন চোখে পড়েনি। তবে আনন্দ সংবাদ হলো অনলাইনের গ্রাহকদের টার্গেট করে এবার প্রথমবারের মত ডিজিটাল প্লাটফর্মে বই নিয়ে অ্যাড ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা মুনতাসির আকিব।

এরআগেও বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে ছিলেন আকিব। নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। বিশেষ করে চলতি বছরের শুরুতে তরুণ এই নির্মাতা ‘প্রেমিক ১৯৮২’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ সাড়া পান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্যটির প্রযোজনায় ছিলো টাইগার মিডিয়া। এবার নতুন আবিষ্কারে বুঁদ আকিব! অনলাইনের জন্য নতুন কনসেপ্টে তিনি নির্মাণ করলেন বইয়ের বিজ্ঞাপন। যা এরআগে কমার্শিয়ালি বাংলাদেশে কাউকে করতে দেখা যায়নি। এমনটাই জানালেন নির্মাতা।

বাংলাদেশে ডিজিটাল প্লাটফর্মে প্রথম বইয়ের বিজ্ঞাপন নির্মাণ করলেন দাবী করে এই নির্মাতা জানান, বর্তমান সময়ে ডিজিটাল প্লাটফর্ম একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানের বেশির ভাগ মানুষ শিক্ষিত ও তরুণ। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনও এখন ডিজিটাল প্লাটফর্মকে টার্গেট করেই বানানো হচ্ছে। ভেবে দেখলাম, সব ধরনের পণ্যের বিজ্ঞাপন থাকলেও মানুষের মনন তৈরি করে যে বই, তা নিয়ে কোনো ধরনের কাজ নেই। সেই ভাবনা থেকেই বইয়ের বিজ্ঞাপনে হাত দিলাম। এর আগে ডিজিটাল প্লাটফর্মে বই নিয়ে কোনো বিজ্ঞাপন আমার চোখে পড়েনি। এটাই বাংলাদেশের প্রথম অনলাইন ভিডিও কমার্শিয়াল।

এই প্রজন্মের লেখক কিঙ্কর আহসানের নয়টি বই নিয়ে দেড় মিনিটের ওভিসি তৈরি করছেন জানিয়ে আকিব বলেন, বইয়ের মার্কেটিংটা আমাদের খুব মান্ধাতা আমলের। বই নিয়ে বিজ্ঞাপনের আইডিয়া শেয়ার করার জন্য যুঁতসই কাউকে খুঁজছিলাম। সেই হিসেবেই লেখক কিঙ্কর আহসানের সাথে আইডিয়া শেয়ার করি। আমার আইডিয়া শোনে তিনি আগ্রহী হলেন। তাছাড়া উনার লেখার প্রতি আমার নিজেরও একটা দুর্বলতা রয়েছে। সব মিলিয়ে উনার বই নিয়েই প্রথম কাজটা করার দুঃসাহস করি।

মধ্যবিত্ত, রাজতন্ত্র , স্বর্ণভূমি, আলাদিন জিন্দাবাদ,রঙিলা কিতাব, কাঠের শরীর, মকবরা, আঙ্গারধানী, কিসসাপূরণ নামের নয়টি বই নিয়ে সাজানো হয়েছে দেড় মিনিটের অ্যাড ফিল্মটি। যা নিয়ে আশাবাদী নির্মাতা। বললেন, বই পড়ার বিভিন্ন আঙ্গিক এবং বইয়ের প্রয়োজনীয়তা দেখানো হয়েছে দেড় মিনিটের অ্যাড ফিল্মে। বই নিয়ে নস্টালজিক হওয়ার বিশেষ বিশেষ কিছু মুহূর্তও তুলে ধরা হয়েছে। সেলুলয়েডের কিছু জিনিস কখোনই আধুনিকতার ছাপে বিলীন হয়ে যায় না তার মধ্যে অন্যতম স্থানে রয়েছে বইয়ের অবস্থান।

Reneta

সম্প্রতি রাজশাহিতে টানা চারদিনের শুটে শেষ হয়েছে বই নিয়ে দেশের প্রথম ওভিসি। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। শিগগির ‘ফিল্ম ম্যানিয়া’র ব্যানারে অনলাইনে দেখা যাবে বই নিয়ে তৈরি বাংলাদেশের প্রথম ওভিসিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিঙ্কর আহসানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT