বিনোদন

অনলাইনে আসছে ‘ঢাকা অ্যাটাক’

১২ আগস্ট ভিডিও প্লাটফর্ম ‘বায়োস্কোপ’-এ ফ্রিতে দেখা যাবে সাড়া জাগানো ছবি ‘ঢাকা অ্যাটাক’

অনলাইনে আসছে ‘ঢাকা অ্যাটাক’

গেল বছরের অক্টোবরে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির সময় অনলাইনে ছবিটির পাইরেসি ঠেকাতে দেখা গিয়েছিলো ছবি সংশ্লিষ্টদের নানা তৎপরতা। তবে এবার ছবি সংশ্লিষ্টরাই ‘ঢাকা অ্যাটাক’ অনলাইনে দিতে যাচ্ছেন!

প্রেক্ষাগৃহে মুক্তির পরপর ‘ঢাকা অ্যাটাক’ অনলাইনে পাইরেসি ঠেকাতে তৎপর ভূমিকা পালন করেছেন ছবি সংশ্লিষ্টরা। তবে এবার বৈধভাবে অনলাইনে আসছে ছবিটি। এমন কথায় যেনো বললেন নির্মাতা দীপঙ্কর দীপন।

অনলাইন ভিডিও প্লাফর্ম ‘বায়োস্কোপ’-এ আসছে সাড়া জাগানো ছবি ‘ঢাকা অ্যাটাক’। নির্মাতা জানালেন, আগামী ১২ আগস্ট ছবিটি বায়োস্কোপে দেয়া হবে। এরপর থেকে এখানে গিয়েই ফ্রিতে সব দেশের দর্শকরা দেখতে পারবেন ছবিটি।

গেল অক্টোবরে মুক্তির পর পরই দেশেতো বটেই বিদেশের মাটিতেও দাপট দেখিয়ে ‘ঢাকা অ্যাটাক’।

ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন ও আলমগীর প্রমুখ।

বিষয়:আফজাল হোসেন আরিফিন শুভ এবিএম সুমন কাজী নওশাবা তাসকিন রহমান মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…