চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজয় দেবগনের বাবার শেষকৃত্যে বলিউড তারকাদের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৯
বিনোদন
A A

বাবা হারিয়েছেন বলিউডের তারকা অভিনেতা অজয় দেবগন। সোমবার সকালে অজয় দেবগনের বাবা কিংবদন্তি অ্যাকশন ডিরেক্টর ও নির্মাতা বীরু দেবগন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন বলিউড তারকারা।

বীরু দেবগন শেষ সম্মান জানাতে অজয় ও কাজলের বাড়িতে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন, বিদ্যা বালান, শাহরুখ খান, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, অনিল কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সঞ্জয় দত্ত, সানি দেওল, ববি দেওল রিতেশ দেশমুখ সহ আরও অনেক তারকা। ভিলা পার্লে ক্রিম্যাটোরিয়ামে সন্ধ্যা ছয়টার দিকে শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই জনপ্রিয় অ্যাকশন পরিচালকের।

শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বীরু দেবগন। তাকে মুম্বাইয়ের সান্তাক্রুজের সূর্য হাসপাতালে ভর্তি করানো হয়, এরপর সকালেই কার্ডিয়াক অ্যাটাক হলে শ্বাসকষ্ট শুরু হয়। হাসপাতালেই মারা যান এই বিশিষ্ট পরিচালক।

মৃত্যুকালে তিনি স্ত্রী বীণা এবং চার সন্তান অজয়, অনিল, নীলম এবং কবিতাকে রেখে গেছেন।

৮০টিরও বেশি ছবিতে ফাইট সিন কোরিওগ্রাফ করেছেন বীরু। তারমধ্যে দিলওয়ালে, হিম্মত-ওয়ালা, শাহানশাহ সিনেমাগুলো কালজয়ীর মর্যাদা পেয়েছে।

১৯৯৯ সালে বাবার হাত ধরেই ‘হিন্দুস্তান কি কসম’ ছবি দিয়ে অভিনয়ে নাম লেখান অজয় দেবগন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগনঅনিল কাপুরঅমিতাভ বচ্চনঐশ্বরিয়া রায়বিদ্যা বালানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT