চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজিদের টানছেন স্মিথ-মার্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানের শট, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিজে এলেন, দেখলেন ৩০ রানে দুই উইকেট নেই অস্ট্রেলিয়ার। একটু পর হারালেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গও। সেখান থেকে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন স্টিভেন স্মিথ। শন মার্শকে সঙ্গী করে দলকে নিরাপদ স্থানের দিকে টেনে চলেছেন অজি অধিনায়ক।

ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের থেকে এখনও ১৩৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩০২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। জবাবে অজিদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান।

ছয় উইকেট হাতে নিয়ে ১৯৬ রানে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি। আগের দিনে দুই অপরাজিত ব্যাটসম্যান ডেভিড মালান ও মঈন আলি সাজঘরে ফেরার পর হুড়মুড় করে ভেঙে পড়ে ইংলিশদের ইনিংস।

Banglabid

মালানের ব্যাট থেকে এসেছে ৫৬, আর মঈনের ব্যাট থেমেছে ৩৮ রানে। শেষদিকে স্টুয়ার্ট ব্রডের ২০ রান তিনশর কোটা পার করায় সফরকারীদের।

প্রথম দিনে অনুজ্জ্বল থাকলেও দ্বিতীয় দিনে ঠিকই জ্বলে উঠেছেন মিচেল স্টার্ক। ইংলিশদের শেষ ছয় ব্যাটসম্যানের তিন জনই এই অজি পেসারের শিকার। সঙ্গে প্যাট কামিন্স পেয়েছেন তিন উইকেট। আর নাথান লায়নের দখলে দুই ও হ্যাজেলউডের শিকার একটি করে উইকেট।

ব্যাটিংয়ে নেমে স্বস্তিতে থাকেনি অস্ট্রেলিয়াও। স্টুয়ার্ট ব্রডের ছোবলে ৭ রানের মাথায় সাজঘরে অভিষিক্ত ক্যামেরন বেনক্রফট। ইংলিশদের মিলমিশের বোলিংয়ে একপর্যায়ে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের শঙ্কায় ছিল অজিরা, তখনই পথ দেখিয়েছেন স্মিথ ও মার্শ।

Reneta

দুজনে ৮৯ রানের জুটি গড়ে দিন পার করে দেন। স্মিথ অপরাজিত ৬৪ রানে, আর মার্শ তৃতীয় দিন শুরু করবেন ৪৪ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শোয়া চান পাখি’র চান পাখিটি কে

পরবর্তী

শিশুসহ পৌর অধিবেশনে নারী সদস্য

পরবর্তী
নারী সদস্য শিশুসহ পৌর অধিবেশনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুসহ পৌর অধিবেশনে নারী সদস্য

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সমাপ্ত

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT