চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একপেশে অ্যাশেজে ইংলিশদের আরেকটি লজ্জার হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অসুস্থ শরীর নিয়ে জো রুটের লড়াই। ডিহাইড্রেশন নিয়ে হাসপাতালে যেতে বাধ্য হওয়া। তারপর ব্যাট করতে না পারা। ৪-০ ব্যবধানে হারা এক অ্যাশেজ সিরিজে ইংলিশ অধিনায়ক রুটের এই লড়াই শুধু কাগজে-কলমেই থেকে গেল। শেষ টেস্টে ইনিংস ও ১২৩ রানের লজ্জার হার এড়ানো যায়নি।

রুট ব্যক্তিগত ৫৮ রান পর্যন্ত উইকেটে ছিলেন। প্রথমবার মাঠ ছেড়ে আবার ফিরে আসেন। প্রচণ্ড গরমে দ্বিতীয়বার আর টিকতে পারেননি। নবম ব্যাটসম্যান আউট হওয়ার পর ব্যাট করতে আসেননি। ১৬৭ বলে একটি চারে এই রান করেন তিনি।

প্রথম ম্যাচে অজিরা জিতেছিল ১০ উইকেটে। পরের ম্যাচে জয় ছিল ১২০ রানে। তৃতীয় ম্যাচ ইনিংস ও ৪১ রানের ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে দলটি। চতুর্থটি ‘ড্র’ হয়।

পাঁচ কিংবা তার বেশি ম্যাচের অ্যাশেজ সিরিজের ইতিহাসে এই নিয়ে দশবার তৃতীয় টেস্টে সিরিজ নিষ্পত্তি হল। যার মধ্যে ৯ বার জয়ী অস্ট্রেলিয়া। এভাবে ইংল্যান্ড সিরিজ জিততে পেরেছিল একবার, সেটা ১৯২৮-২৯ মৌসুমে।

সিডনিতে চতুর্থদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯৩ রান তুলতে ৪ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৬৪৯ রান স্পর্শ করতে শেষদিন তাদের ২১০ লাগতো। সেই পথে হাঁটতে যেয়ে ১৮০ রান পর্যন্ত গেছে তারা।

ম্যাচসেরা কামিন্স আর লায়নের দাপটের মুখে দাঁড়াতেই পারেনি দলটি। কামিন্স ৩৯ রানে নেন ৪ উইকেট।  লায়ন ৫৪ রানে ৩ উইকেট। কামিন্স প্রথম ইনিংসেও চার উইকেট পেয়েছিলেন।

Reneta

তৃতীয়দিন শেষে উসমান খাজার (১৭১) সেঞ্চুরি আর সিরিজসেরা স্মিথের ৮৩ রানের ইনিংসে ৬ উইকেট হাতে রেখে ইংলিশদের থেকে ১৩৩ রানে এগিয়ে ছিল অজিরা। সেখান থেকে রোববার দুই ভাই শন মার্শ (১৫৬) আর মিচেল মার্শের (১০১) শতকে সাত উইকেটে ৬৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

ইংলিশরা প্রথম ইনিংস শেষ করে ৩৪৬ রানে। তাদের সর্বোচ্চ স্কোরার ‘লড়াকু’ জো রুট, ৮৩। মালান করেন ৬২। ওই ইনিংসে ৪ উইকেট নিয়ে অজিদের সেরা বোলার ছিলেন প্যাট কামিন্স। দুটি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। আরেকটি উইকেট গেছে নাথান লায়নের পকেটে।

ইংল্যান্ড চতুর্থদিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে তৃতীয় ওভার থেকে উইকেট হারাতে থাকে। স্টোনেম্যানকে (০) ফেরান স্টার্ক। ষষ্ট ওভারে কুককে (১০) ফেরান লায়ন। ভিঞ্চ যেতে পারেন ১৮ রান পর্যন্ত। লায়নের বলে মালান এলবিডব্লিউ হন ব্যক্তিগত ৫ রানে। শেষ দিন টিকে থাকার লড়াই শুরু করেন জনি ব্যারিস্টো (১৭) এবং প্রথম ইনিংসের সর্বোচ্চ স্কোরার জো রুট (৪২)। রুট অসুস্থ হয়ে পড়লে আর পথ খুঁজে পায়নি তার দলও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT