অগ্নি সেনার বিদায়
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় নিহত অগ্নিনির্বাপনকর্মী সোহেল রানার প্রথম নামাজে জানাজা হয়েছে ফায়ার সার্ভিসের সদরদপ্তরে। জানাজায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা। জানাজার পর সোহেলের মরদেহ তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় কেরুয়ালা গ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সোহেলের পরিবারের সক্ষম এক সদস্যকে চাকরি দেবার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






