শিক্ষা

রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবিতে অবস্থান ধর্মঘটে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নিয়ে প্রশাসনের টালবাহানার প্রতিবাদে এবং রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নের ১ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যালায়েন্স।

সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ অবস্থান কর্মসূচি শুরু পালন করেন। এরপর মিছিল নিয়ে প্রশাসন ভবন-১ এর সামনে অবস্থান করেন তারা।

শিক্ষার্থীরা জানান, বর্তমান প্রশাসন রাকসু নিয়ে টালবাহানা শুরু করেছে। রাকসুর রোডম্যাপ ঘোষণা করলেও ৫ মাসে তফসিল ঘোষণা করতে পারেনি।

তারা আরও বলেন, রাকসু শিক্ষার্থীদের অধিকার। সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করে এই প্রশাসন দায়িত্ব পালন করছে। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে রাকসুর তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন তারা।

শিক্ষার্থীরা আরোও বলেন তাদের দাবী না মানা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করে যাবেন।

জানা যায়, দীর্ঘ ৩৫ বছর থেকে অকার্যকর হয়ে আছে রাকসু।

বিষয়:অবস্থান ধর্মঘট রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…