চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৩ রকম অপরাধে জরিমানা বাড়িয়ে ‘সেনানিবাস আইন’র খসড়া অনুমোদন

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১:৪৭ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
বাংলাদেশ
A A

‘সেনানিবাস আইন, ২০১৬’ আইনের খসড়ায় সেনানিবাসের মধ্যে কোন অন্যায় করলে তার জরিমানা বাড়ানো হয়েছে। এতে সর্বোচ্চ জরিমানার বিধান রাখা হয়েছে ৫০ হাজার টাকা।

খসড়ায় মাতলামি, ভিক্ষাবৃত্তি ও প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করে উপদ্রব তৈরি করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া কেউ প্রকাশ্যে মাংস বহন করলে এবং বিকলাঙ্গতা দেখালেও সমান শাস্তি হবে। আর দালান নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সেনানিবাস আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

Banglabid

নতুন আইন অনুসারে, সেনানিবাস এলাকার ভেতর আতশবাজি বা আগ্নেয়য়াস্ত্র বহন করলে সর্বোচ্চ ১৫ হাজার টাকা জরিমানা করা হবে। একই সঙ্গে এলাকায় বসতবাড়ি জরাজীর্ণ থাকলে ১৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে সেনানিবাস আইনে।

আইনের খসড়ায় ৪৩টি অপরাধের জরিমানা বাড়ানো হয়েছে। আগের আইনে সেনানিবাসের ভেতর ট্রাফিক আইন ভাঙ্গলে সর্বোচ্চ জরিমানা ছিলে ৫০ টাকা। এখন সেটি হয়েছে ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা।

নতুন খসড়ায় চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে ৯৩ বছরের পুরনো ‘সেনানিবাস আইন’ কিছুটা সংশোধন ও পরিমার্জনের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল।  পুরনো আইনে থাকা ২৯২টি ধারা বাদ দিয়ে নতুন আইনে ২১৮টি ধারা করা হয়েছে। এতদিন  ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট অ্যাক্ট-এর মাধ্যমে দেশের সেনানিবাসগুলো পরিচালিত হয়ে আসছিল।

Reneta

এছাড়া সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সান মারিনোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে খসড়া অনুমোদন দেয়া হয়। বৈঠকে মন্ত্রিসভার সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেনানিবাস আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমি সেই ধর্ষিতা নই: রাহা তানহা খান

পরবর্তী

বাচ্চারা জীবনের বাকি সময় সব এভাবেই পেতে চাইবে

পরবর্তী

বাচ্চারা জীবনের বাকি সময় সব এভাবেই পেতে চাইবে

আতিয়া মহলের ঘটনায় দুই মামলার তদন্ত শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT