চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি সেই ধর্ষিতা নই: রাহা তানহা খান

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১:৪৫ অপরাহ্ণ ১৫, মে ২০১৭
বিনোদন
A A
রাহা তানহা খান

রাহা তানহা খান

রাহা তানহা খান। মডেলিং, টিভি ও চলচ্চিত্রের ব্যস্ত অভিনয়শিল্পী। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রটেছে, সম্প্রতি বনানীতে ঘটে যাওয়া দুই তরুণীকে ধর্ষণের যে ঘটনা ঘটেছে, তার মধ্যে একজন তিনি। ধর্ষক নাঈম আশরাফের সঙ্গে সেলফির কারণে তা আরও পোক্ত হয়েছে। কিন্তু আসল ঘটনা কী? তা জানতে রাহা তানহা খানের সঙ্গে কথা বলেছে চ্যানেল আই অনলাইন।

শোনা যাচ্ছে, ধর্ষিত দুই তরুণীর একজন আপনি।

মিথ্যা কথা। পত্রিকাসহ সব জায়গায় যে তথ্য আছে, তাতে ধর্ষিত দুই তরুণীর পরিচয় বিস্তারিত আছে। সেই দুজন মধ্যে আমি যে নাই, তার প্রমাণ আছে। আমি সেই ধর্ষিতা নই। তবে কেন এই কথা ছড়াচ্ছে, বুঝতে পারছি না।

ধর্ষক নাঈম আশরাফের সঙ্গে আপনার একটি সেলফি ফেসবুকে ভাইরাল হয়েছে।

নেহা কাক্করের গানের প্রোগ্রামে পারফর্ম করার ব্যাপারে আলোচনার জন্য তিনি আমাকে বনানীর একটি রেষ্টুরেন্টে ডেকেছিলেন। তাও অনেক আগে। আমি সে সময় তাকে নিষেধ করে দিয়েছিলাম। তখন সে এই সেলফিটি নিয়েছিলেন। আমরা মিডিয়ার মানুষ। নানা জনের সঙ্গে আমাদের সেলফি রয়েছে। সেখানে নাঈম তো একজন মিডিয়ার লোক। তার সঙ্গে সেলফি তোলায় অন্যায়টা কোথায় বুঝলাম না!

কথাটা যে ছড়াচ্ছে, কখন জনতে পারলেন?

Reneta

জেনেছি আগেই। তবে পাত্তা দেইনি। পরে কাছের মানুষদের কাছ থেকে  ঘন ঘন ফোন আর এসএমএস পেয়ে ব্যাপারটি সিরিয়াসলি নিয়েছি।

কারা ছড়িয়েছে, জানতে পেরেছেন?

ফেসবুকে একটা মহিলার ছবি সম্বলিত একটা অ্যাকাউন্ট থেকে আমার সঙ্গে নাঈম আশরাফের ছবিটা ছড়িয়েছে।

রাহা তানহা খান

সেলফি ছড়ানোর বিরুদ্ধে কোনো আইনী ব্যবস্থা নিচ্ছেন?

সেই অ্যাকাউন্টের বিস্তারিত সংগ্রহ করছি। সব তথ্য পেলে তারপর আইনী ব্যবস্থার আশ্রয় নেব। একটা ভুয়া খবর আমার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে, এটা আমি হতে দেব না।

কেন মনে হচ্ছে এ ঘটনা আপনার ক্যারিয়ার ধ্বংস করবে?

ঠিক এটা মনে না করলেও নেতিবাচক প্রভাব তো পড়বেই। সেটা কীভাবে আমি মেনে নেব! সবাই তো আসল ঘটনা জানছে না।

শুনলাম, চলচ্চিত্রে অভিনয় করছেন?

আমি প্রথমে একটি মিউজিক্যাল মুভিতে অভিনয় করেছি। নাম ‘সারাংশে তুমি’। কুমার বিশ্বজিতের ৮টি গান দিয়ে সাজানো হয়েছিল এই মিউজিক্যাল মুভি। এটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। আমার বিপরীতে ছিলেন অন্তু করিম। এছাড়া আরও একটি ছবির কাজ শেষ করেছি। নাম ‘অভয় দ্য সাইক্লোন’। এছাড়া ‘রূপ’ নামের আরও একটি ছবিতে কাজ কাজ করব। এছাড়া আরও দুটি ছবিতে অভিনয় করব। কিন্তু এই মুহুর্তে এর বেশি কিছু বলতে পারছি না।

নতুন কোনো মিউজিক ভিডিওর কাজ করেছেন?

না। ছবির শুটিংয়ের কারণে মিউজিক ভিডিওতে কাজ করা সম্ভব হচ্ছে না।

ছবি : সংগৃহীত

‘সারাংশে তুমি’ মিউজিক্যাল মুভির ‘চমকে চমকে চমকিয়া’ গান :

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাহা তানহা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT