প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে উদ্বিগ্ন সারাদেশের মানুষ। সবার চিন্তা যেসব শিশুরা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়ে ভালো ফল করছে, সেসব শিশুর ভবিষ্যত কি?
এবার এই বিষয় নিয়েই ফেসবুকে পোস্ট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হক।
ফেসবুকে একটি ছবি শেয়ার করে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ফাঁসকৃত প্রশ্ন নিয়ে শেষমুহূর্তের কানসাল্টেশন।
এই বয়সেই এই বাচ্চারা যে অনৈতিকতা শিখলো, তারা জীবনের বাকি সময় সব এভাবেই পেতে চাইবে। ব্যাক ডোরে সব খুঁজবে। সমাজে ন্যায়বোধ ক্রমশ অন্তর্হিত হবে। যাদের ক্ষমতা-কানেকশন থাকবে, সবটাই তারা নেবে। সাধারণের কোনো স্পেস অবশিষ্ট থাকবে না। বৈষম্য-বঞ্চনা বাড়বে।
কারও কোনো সন্দেহ আছে?









