চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৫ সালে বিশ্ব ক্রীড়াঙ্গণের যতো ঘটনা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৭:২৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিদায় নিচ্ছে ২০১৫, ক্রীড়াঙ্গনের ব্যস্ততম একটি বছর। বিশ্বকাপ ক্রিকেটে পাঁচবারের মতো চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ৫টি চ্যাম্পিয়নশীপ জিতে নেয় বার্সেলোনা। বছরজুড়েই হট্টগোল ছিলো ফিফাতে। শীর্ষ পদে পরিবর্তন হয়েছে আইসিসির।

ক্রিকেট বিশ্বকাপে এবছর বিশ্বের কাছে সবচেয়ে বড় চমকের নাম বাংলাদেশ।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে কঠিন এক বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে টিম মাশরাফি।

বাংলাদেশ কোয়ার্টারে থেমে গেলেও ক্রিকেট ওয়ার্ল্ডকাপের পঞ্চম শিরোপা জিতে এককভাবে রেকর্ডবুকে নাম তুলে অজিরা।

ক্রিকেট মাঠের ভেতরের মতো বাইরেও আলোচনায় বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, ত্রি-শক্তির বিপক্ষে দাঁড়িয়ে পদ থেকে সরে দাঁড়ান আইসিসির বাংলাদেশী প্রেসিডেন্ট আ.হ.ম. মোস্তফা কামাল।

আইসিসির সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাগমোহন ডালমিয়াও বিদায় নিয়েছেন। ২০ সেপ্টেম্বর আকষ্মিভাবেই মৃত্যু হয় ৭৫ বছর বয়েসী ডালমিয়ার।

নভেম্বরে অষ্ট্রেলিয়ার এডিলেইডে ইতিহাসে প্রথমবার টেস্ট ম্যাচ হলো গোলাপি বলে আর রাতের আলোতে।

জমকালো আয়োজন ছিলো কোপা আমেরিকাতে। তবে আরও একবার ফাইনালে স্বপ্নভঙ্গ মেসি আর আর্জেন্টিনা ভক্তদের। মেসির দলকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে চিলি।

নিজের দেশকে চ্যাম্পিয়নশীপ দিতে না পারলেও বার্সেলোনাকে শুধু দিয়েই যাচ্ছেন লিওনেল মেসি। স্প্যানিশ লা লিগা, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, কোপা দেল রের পর ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপটাও নিয়ে গেছে মেসির বার্সা।

তবে মাঠের ফুটবল ছাপিয়ে ফিফা কর্তাদের দুর্নীতি আর ক্ষমতার দ্বন্দ্বে সরগরম ছিলো ফুটবল বিশ্ব। ৮ বছরের জন্য প্রেসিডেন্ট সেপ ব্লাটার আর মিশেল প্লাতিনিকে নিষিদ্ধ ঘোষণা করে ফিফার এথিক্স কমিটি।

বড় ঘটনা আছে টেনিসে। ২০১৫ ক্যালেন্ডারেই তিন তিনটি গ্র্যান্ড স্লাম জিতে বর্ষসেরা মার্কিন সুপারস্টার বাছাই সেরেনা উইলিয়ামস।

সাফল্যের ধারা এবছরও ধরে রাখেন গতিমানব উসাইন বোল্ট। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে মার্কিন কাউন্টার জাস্টিন গ্যাটলিনকে হারিয়ে স্বর্ণ দখলে বোল্টের।

ট্যাগ: সালতামামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরাকের রামাদি থেকে আইএস উৎখাত

পরবর্তী

বরিশালের ৬ পৌরসভায় আশাবাদী প্রধান দুই দল

পরবর্তী

বরিশালের ৬ পৌরসভায় আশাবাদী প্রধান দুই দল

রাজশাহীতে পৌর নির্বাচনে সহিংসতার আশঙ্কা

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT