চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে পৌর নির্বাচনে সহিংসতার আশঙ্কা

সোমা ইসলাম সোমা ইসলাম
৮:০৮ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

রাজশাহী,চাপাইনবাবগঞ্জ ও পাবনা জেলায় পৌর নির্বাচনকে ঘিরে সহিংসতার আশংঙ্কা করলেও তা ঠেকাতে প্রস্তুত রয়েছে প্রশাসন। নাশকতা মোকাবেলায় সীমান্তে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারী। কোন দলকে ছাড় নয়, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে গুলির নির্দেশ রয়েছে পুলিশের।

আর মাত্র কয়েক ঘন্টা, মধ্যরাতেই থেমে যাবে ২৩৪টি পৌরসভা নির্বাচনের সব ধরণের প্রচার প্রচারণা। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন আর প্রার্থীদের দাবির মুখে ইতোমধ্যেই ১০২টির বদলে ২২৯টি পৌরসভায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে বিজিবি। ৩০ ডিসেম্বরের নির্বাচনকে সুষ্ঠু করতে রাজশাহী বিভাগের ৭টি জেলার নির্বাচন পরিস্থিতি নিয়ে একজোট হয়ে সর্বোচ্চ সর্তক অবস্থানে আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনী।

রাজশাহীর সীমান্ত লাগোয়া শহর গুলোতে সীমান্তের সব ধরণের কার্যক্রম স্বাভাবিক রেখে বাড়ানো হয়েছে বিশেষ নজরদারী। রাজশাহী, চাপাইনববাগঞ্জ ও অন্য অঞ্চল গুলোতে নাশকতার আশংকায় রাখা হচ্ছে বাড়তি পাহারা।

Banglabid

রাজশাহী বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল ফেরদাউস শাহাব, জেলার সব এলাকাকে সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। তবে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, পাবনা এগুলো বেশি গুরুত্বপূর্ণ। সেসব জায়গায় আমাদের বিশেষ নজরদারী থাকবে। ভ্রাম্যমান স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা দায়িত্বপালন করবো।

চাপাইনবাবগঞ্জের ৪টি পৌরসভায় প্রচারনা উৎসবের কমতি না থাকলেও নির্বাচনকে ঘিরে উৎকন্ঠায় রয়েছে প্রশাসন। চাপাইনবাবগঞ্জ সদর পৌরসভা ও শিবগঞ্জ পৌরসভায় নির্বাচনী সহিংসতার আশংকা করছে প্রশাসন। নির্বাচনকে ঘিরে জঙ্গী হামলাসহ যে কোন অরাজকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ।

চাপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো: বশির আহমেদ বলেন, ‘তারা যেকোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এগুলো মাথায় রেখেই তাদের তালিকা করেছি’।

Reneta

প্রশাসন জানিয়েছে সব ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসা যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় কোন কমতি থাকবেনা । সেই সাথে আইন শৃংঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি ভোটারদের আস্থা রাখার আহ্বানও জানিয়েছে প্রশাসন ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT