চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হুমায়ুন ফরীদির পর অভিনেতা হিসেবে বাবু ভাই সেরা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
বুমেরাং বাবু

দেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন অভিনেতা ফজলুর রহমান বাবু। ছোটপর্দার প্রিয় মুখ তিনি। তবে বড় পর্দায়ও তিনি সমান জনপ্রিয়। মনপুরা, অজ্ঞাতনামার মতো সিনেমাগুলোতে তার অভিনয় বাঙালি দর্শকের চোখে বহুদিন লেগে থাকবে।

‘হুমায়ুন ফরীদির পর জীবিতদের মধ্যে আমার চোখে শ্রেষ্ঠা অভিনেতা ফজলুর রহমান বাবু।’-সম্প্রতি ফজলুর রহমান বাবুকে নিয়ে ‘বুমেরাং’ নামের একটি নাটক এবং পূর্ববর্তী নাটকের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এভাবেই তার সম্পর্কে বলছিলেন তরুণ নির্মাতা বান্টি আফজাল।

রাজধানীর বিভিন্ন লোকেশনে গত ২৭ ও ২৮ নভেম্বর ‘বুমেরাং’ নাটকটির চিত্রায়ন সম্পন্ন করেছেন বান্টি। এই নাটকে একজন ড্রাইভার হিসেবে অভিনয় করেন ফজলুর রহমান বাবু। নাটক সিনেমায় তার ভার্সেটাইল চরিত্রের প্রশংসা করতে গিয়ে নিজের অভিজ্ঞতা থেকে এই নির্মাতা বলেন, বুমেরাং-এর আগেও বাবু ভাইয়ের সঙ্গে কাজ করেছি। উনি খুবই কো-অপারেট করা একটা মানুষ। স্ক্রিপ্ট পড়ে তিনি শুটিংয়ে আসেন। উনার পরিমিতিবোধ অসাধারন। আমি ব্যক্তিগতভাবে হুমায়ুন ফরীদির পর জীবিত অভিনেতাদের মধ্যে বাবু ভাইকে শ্রেষ্ঠ মনে করি।

Banglabid

অন্যদিকে ‘বুমেরাং’ নাটকটি নিয়ে নির্মাতা জানান, এটি মূলত শহুরে জীবনে সন্তান পালনে দুই কর্মজীবী নারী-পুরুষের দ্বন্দ্ব নিয়ে নির্মিত একটি নাটক। যেখানে দেখা যায় কর্মজীবী এই নারী-পুরুষ তাদের বাচ্চাকে সময় দিতে পারছেন না। বিষয়টা প্রথম দৃষ্টিগোচর হয় সন্তানটির বাবা বাবা শোয়েবের। সে তার স্ত্রী’র সাথে আলোচনা করে তাকে চাকরি ছেড়ে দিতে বলে। এবং বাচ্চার দেখাশোনা করতে বলে। কিন্তু এমন অবস্থায় স্ত্রী নাতাশা উল্টো স্বামীকে জিজ্ঞেস করে সে নিজে কেন সেটা করছে না? আর এ নিয়ে শুরু হয় তাদের দুজনের মধ্যে ক্রাইসিস। বাড়তে থাকে দাম্পত্য কলহ। কিন্তু ছেলেকে সময় দেয়ার সমস্যা সমাধান হয় না। এক পর্যায়ে স্ত্রীকে চাকরি ছাড়তে বাধ্য করতে গোপন এবং একটি অদ্ভুত পরিকল্পনা করেন শোয়েব। আর সেটা গাড়ির ড্রাইভারের সাথে। যে চরিত্রে অভিনয় করেন বাবু। শেষ পর্যন্ত কি অদ্ভুত পরিকল্পনা কার্যকর হবে, নাকি ভেস্তে হবে সকল পরিকল্পনা? এমন প্রশ্নের সমাধান করতে হলে দেখতে হবে বুমেরাং।

‘বুমেরাং’ নাটকে বাবু
‘বুমেরাং’ নাটকের একটি দৃশ্যে ড্রাইভার চরিত্রে বাবু…

যদিও এখনো নাটকি কোথায় দেখাবেন তা ঠি করেননি নির্মাতা। এ বিষয়ে তিনি জানান, খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি সম্প্রচার হবে।

‘হাফপ্যান্ট সিনেমা ফ্যাক্টরী’-প্রযোজিত নাটকটিতে বাবু ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নওরীন হাসান খান জেনি, তপন মজুমদার, আকিরা আফ্রোদিতি।

Reneta

এরইমধ্যে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথায় কথায় বান্টি জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। নাট্য নির্মাতা থেকে শিগগির সিনেমা নির্মাতা হওয়ার আনন্দ সংবাদ জানিয়ে তিনি বললেন,সামনের বছরে সিনেমা ধরবো। নব্বই দশকের টিনেজ ছেলে-মেয়ের রোমান্টিক একটি গল্প নিয়ে সিনেমা করবো। টিনেজ দুই ছেলে মেয়ের গল্প নিয়ে সিনেমা করবো। এর বেশীকিছু আপাতত জানাচ্ছি না। ফেব্রুয়ারিতে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফজলুর রহমান বাবুহুমায়ুন ফরীদি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেরুজালেম ইস্যু কি মধ্যপ্রাচ্যে ডেকে আনছে নতুন অস্থিরতা?

পরবর্তী

বিজয়ের মাসে ‘আস্তে’র মিউজিক ভিডিও

পরবর্তী

বিজয়ের মাসে ‘আস্তে’র মিউজিক ভিডিও

অস্ট্রেলিয়ার সংসদে সমলিঙ্গের বিয়ের বৈধতা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমলিঙ্গের বিয়ের বৈধতা দিল অস্ট্রেলিয়ার সংসদ

সর্বশেষ

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

আগস্ট ২৪, ২০২৬

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT