চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেম ইস্যু কি মধ্যপ্রাচ্যে ডেকে আনছে নতুন অস্থিরতা?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২৪ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
ডোনাল্ড ট্রাম্প-জেরুজালেম-রাজধানী-ইসরায়েল-স্বীকৃতি

জেরুজালেম ইস্যুতে আবার অস্থির হয়ে উঠেছে ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পরপরই স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ফিলিস্তিনের সমর্থকরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের দমন করতে ইসরাইলের নিরাপত্তারক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুঁড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়াতে গাজা উপত্যকা ও বেথেলহাম শহরে ডোনাল্ড ট্রাম্পের ছবি এবং কুশপুত্তলিক পোড়ানো হয়েছে। শুধু স্থানীয়ভাবে না, জেরুজালেম ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গণেও। ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। তার এই পদক্ষেপের সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। সমস্যা সমাধানে আলোচনার কথা বলেছেন তারা। মুসলিম বিশ্বসহ বিশ্বনেতারা এর সমালোচনা ও বিরোধিতা শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বাংলাদেশের অবস্থান পরিস্কার করেছেন। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশও ট্রাম্পের এ সিদ্ধান্তকে প্রত্যাখান করেছে। প্রধানমন্ত্রী বলেছেন: ‘এ বিষয়ে জাতিসংঘের রেজুলেশন রয়েছে। আমার মনে হয় না ট্রাম্পের এ উদ্যোগকে কেউ স্বাগত জানাবে। ১৯৬৭ সালে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ইস্ট জেরুজালেম ফিলিস্তিনির রাজধানী। যে যুক্তরাষ্ট্র এক সময় এ অঞ্চলে শান্তি প্রক্রিয়া শুরু করে নোবেল নিলো; তারাই এখন অস্থিতিশীলতা শুরু করছে। আমি এ ইস্যুতে মুসলিম উম্মাকে এ হওয়ার আহ্বান জানাবো।’ প্রধানমন্ত্রীসহ অন্যান্য বিশ্বনেতাদের এই অবস্থান খুবই যৌক্তিক বলে আমরা মনে করি। সারাবিশ্বের শান্তি-সম্প্রীতির জন্য তৈরি জাতিসংঘের কোনো সিদ্ধান্ত কোনো দেশ লঙ্ঘন করতে পারে না, সে দেশ যত বড় ক্ষমতাধরই হোক না কেনো। যুক্তরাষ্ট্রের এই ধরণের সিদ্ধান্ত ও পদক্ষেপ সারা বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশগুলোকে ‘দাদাগিরি’ করতে উৎসাহিত করবে, যা বিশ্বশান্তির জন্য হুমকি। ট্রাম্পের এই ঘোষণা যেনো নতুন করে কোনো যুদ্ধাবস্থা তৈরি না করে, সেজন্য বিশ্বনেতাদের ঐক্য কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডোপ কেলেঙ্কারিতে নিষিদ্ধ আফগান শেহজাদ

পরবর্তী

‘হুমায়ুন ফরীদির পর অভিনেতা হিসেবে বাবু ভাই সেরা’

পরবর্তী
বুমেরাং বাবু

‘হুমায়ুন ফরীদির পর অভিনেতা হিসেবে বাবু ভাই সেরা’

বিজয়ের মাসে ‘আস্তে’র মিউজিক ভিডিও

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT