চলমান গ্যাস বিদ্যুৎ সংকট নিরসনে সরকার স্বল্প, মধ্য, ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। সমুদ্রের গ্যাস উত্তোলন, আমদানি বাড়ানো, সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। জনদুর্ভোগ কমাতে স্বল্প মেয়াদে চলমান সংকট মোকাবেলায় তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গ্যাসের চাপ কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এজন্য পাঁচ হাজার কোটি টাকা অগ্রিম বরাদ্দ চাওয়া হয়েছে বলে জানান তিনি। গ্যাস সংকটে ভোগান্তি, কারণ, উপায় আর সরকারের পরিকল্পনা নিয়ে রফিকুল বাসারের চার পর্বের ধারাবাহিকের চতুর্থ পর্ব।








