চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে ভারী বৃষ্টির মধ্যে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

বিবিসি জানিয়েছে, রোববার রাত প্রায় ২টার দিকে কোনাক্রির গ্বেসিয়া কমিউনে এই দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টির সময় হঠাৎ করে বিশাল বর্জ্যের স্তূপ ধসে কাছাকাছি থাকা তাঁবু ও ঝুপড়িগুলো চাপা পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উদ্ধারকারীরা খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, ধসে পড়া আবর্জনার স্তূপটি ছিল অত্যন্ত বড়। এর নিচে একটি অ্যাপার্টমেন্ট ভবনসহ আশপাশের আরও অনেক বসতবাড়ি চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থলে গিয়ে স্বজনদের হারিয়ে শোকে ভেঙে পড়েন সির দিয়ালো নামে এক নারী। তিনি জানান, দুর্ঘটনায় তার পাঁচ সন্তান নিহত হয়েছে। সন্তানদের হারানোর পর এখন সৃষ্টিকর্তার ওপরই ভরসা করছেন বলে জানান তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং উদ্ধার কার্যক্রমের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

কয়েক দিন আগেই ওই বর্জ্যাগারটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল গিনি সরকার। বর্ষাকালে বর্জ্যাগারটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় সেখানে আর আবর্জনা না ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সরকারের এই ঘোষণার কয়েক দিনের মধ্যেই বর্জ্যের বিশাল স্তূপ ধসে প্রাণহানির ঘটনা ঘটল।

ট্যাগ: আবর্জনাগিনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুমানোর আগে সূরা আল-মুলক পড়ার ফজিলত কী? জানুন কোরআন-হাদিসের আলোকে

পরবর্তী

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

পরবর্তী
ছবি: সংগৃহীত।

প্রজনন স্বাস্থ্য ভালো রাখার উপায়

ভিয়েতনামের অর্থনীতিতে জোয়ার, ২০২৭ সালের মধ্যেই ১১ শতাংশ বাড়বে প্রবৃদ্ধি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রামে আধুনিক শিক্ষার স্বপ্নে কটিয়াদিতে যাত্রা শুরু গ্রিনফিল্ড একাডেমির

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুষ নেওয়ার অভিযোগে কর্মকর্তাকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খাওয়ানোর চেষ্টা

আগস্ট ২৯, ২০২৬

জানালার ওপারে বৃষ্টি, এপারে বন্দী শৈশব

আগস্ট ২৯, ২০২৬

বিরাট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যার সতর্কতায়ও ঘর ছাড়ছেন না নেপালের এক নারী

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT