চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের মাসে ‘আস্তে’র মিউজিক ভিডিও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

এখন জনপ্রিয়তার মাপকাঠি যেন ইউটিউব। যাচ্ছেতাই ভিডিও বুস্ট করে ভিউজ বাড়ানো, ফেসবুকে স্পন্সর করে বাড়িয়ে তোলা হিট, কিংবা গান না জেনে যা ইচ্ছা তাই গেয়ে শুধু মাত্র বুস্ট করে নিজেকে বড় স্টার ভাবা। এতে প্রকৃত গায়ক গায়িকা কিংবা সেলিব্রেটিদের বিব্রতকর অবস্থা নিয়ে রক গান করেছিলেন ডি-রকস্টার শুভ। যার শিরোনাম ‘আস্তে’। প্রকাশ পেয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে।

বিজয়ের মাসের বিজয়ের দিনের আগের দিন ১৫ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে রক-র‌্যাপে মোড়ানো ‘আস্তে’ গানটির মিউজিক ভিডিও। ‘জি সিরিজ মিউজিক’ ইউটিউব চ্যানেলে গানটি আপলোড হবে। চ্যানেলের শুভ প্লে লিস্টে গানটির অফিশিয়াল মিউজিক ভিডিও দেখা যাবে।’

গানটির গীতিকার শাহান কবন্ধ। সুর ও সঙ্গীত করেছেন মীর মাসুম। গানে র‌্যাপ করেছেন আরভিএস দর্পণ।

মিউজিক ভিডিওর থিম নিয়ে শুভ বলেন, ‘ভিডিওতে খল ধরণের চরিত্রের নাম ‘মিউজিক শিয়ান’ রেখেছি আমরা। মিউজিশিয়ান নয়। তার পয়েন্ট অফ ভিউ থেকেই আমরা আজকের ইন্ডাস্ট্রিতে বুস্ট-লাইকের যত খেলা চলছে- সেগুলো তুলে ধরেছি। যেন সবাই আজ ইউটিউবার। সবাই গান গাইতে জানে। সবাই ইউটিউব কনটেন্ট তৈরি করতে পারে। নিজের কাজ বাদ দিয়ে, আসল কাজটা না করে সবাই ব্যস্ত নিজের প্রচারে।’

‘আস্তে’র মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আসিফ ইফতেজা, ব্ল্যাক জ্যাং, স্বাক্ষর এবং রীম। শুভর পাশাপাশি মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন গিটারে জেরিফ, ড্রামসে রিয়াদ এবং র‌্যাপার আরভিএস। ক্যামেরায় ছিলেন শায়ান।

২০০৬ সালে ডি-রকস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শুভকে। রকসঙ্গীত নিয়ে সক্রিয়ভাবে কাজ করার মাধ্যমে দেশের রকসঙ্গীতাঙ্গণে এক স্বকীয় অবস্থান গড়ে নিয়েছেন তিনি। ২০০৮ সাল থেকেই পারফর্ম করছেন ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’ ব্যান্ডের মূল গায়ক হিসেবে। এর মাঝে সঙ্গীতে উচ্চশিক্ষা নিতে ছোট্ট বিরতি নিয়ে সিডনিতে যান। সম্প্রতি দেশে ফিরে নিয়মিত হয়েছেন গানে। গানের ক্যারিয়ারে ২০০৭ সালে মুক্তি পায় শুভর প্রথম অ্যালবাম। দ্বিতীয় ও তৃতীয় অ্যালবাম মুক্তি পায় যথাক্রমে ২০১০ ও ২০১৩ সালে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হুমায়ুন ফরীদির পর অভিনেতা হিসেবে বাবু ভাই সেরা’

পরবর্তী

সমলিঙ্গের বিয়ের বৈধতা দিল অস্ট্রেলিয়ার সংসদ

পরবর্তী
অস্ট্রেলিয়ার সংসদে সমলিঙ্গের বিয়ের বৈধতা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমলিঙ্গের বিয়ের বৈধতা দিল অস্ট্রেলিয়ার সংসদ

শিরোনামহীনের জাদুকর

জাদুকর নিয়ে এল ‘শিরোনামহীন’

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT