স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের

রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির microphones নিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বায়দুল কাদের বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাচ্ছে। আজ আমরা ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি। আগামী দিনে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
শনিবার সকালে বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একটা ভিশন নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তবে অগ্রগতি-সমৃদ্ধির পথে প্রতিবন্ধকতা সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ। দেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে ও গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে; এরা শুধু সাম্প্রদায়িকতা কায়েম করতে চায় না, দেশের রাজনীতি ধ্বংস করাই এদের মূল লক্ষ্য। এই অপশক্তিকে রুখব এটাই আজকের দিনের অঙ্গীকার। অসাম্প্রদায়িক রাজনীতি বিরুদ্ধ শক্তিকে প্রতিহত করব, পরাজিত করব।
তিনি আরও বলেন, আজকে বলবো নির্দ্বিধায়, আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এ দেশে কায়েম করতে চায় না, এদেশে রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে এদের মূল লক্ষ্য।






