চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় আইএসের প্রবল বাধার মুখে জোটবাহিনীর ‘শেষ অভিযান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সিরিয়া-আইএসের বাধা-আইএস

সিরিয়ায় জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেটের (আইএস) দখলে থাকা ‘শেষ’ অঞ্চলটি পুনর্দখলের চেষ্টা করতে গিয়ে তীব্র বাধা ও সংঘর্ষের মুখে পড়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত জোটবাহিনীর যোদ্ধারা।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র মুস্তফা বালি সাংবাদিকদের জানিয়েছেন, এই শেষ ঘাঁটিটি সুরক্ষার চেষ্টা করছে আইএসের সবচেয়ে অভিজ্ঞ জঙ্গিরা।

প্রায় ২০ হাজার অধিবাসীকে নিরাপদে এলাকা ত্যাগের সুযোগ করে দিতে প্রায় এক সপ্তাহের বেশি যুদ্ধবিরতি দিয়েছিল এসডিএফ। অধিবাসী বেসামরিক জনগণ সরে যাওয়ার পর শনিবার বাহিনীটি ‘আইএস’কে ধ্বংস করে দেয়ার শেষ যুদ্ধে’ নামে বলে জানান মোস্তফা বালি। ইরাকের সীমান্তবর্তী গ্রাম বাগহুজ থেকে এ অভিযান শুরু হয়।

Banglabid

শনিবার সারাদিন লড়াই চলার পর স্থানীয় সময় রাতে তিনি বার্তা সংস্থা এপি’কে বলেন, ‘ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। ভেতরে যারা আছে তারা আইএসের এ যাবতকালের সবচেয়ে অভিজ্ঞ যোদ্ধা। তারা তাদের শেষ ঘাঁটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখান থেকেই আপনার ধারণা করে নিন এ যুদ্ধের তীব্রতা ও ব্যাপকতা কত বেশি।’

বছর দুই আগেও আইএস সিরিয়া ও ইরাকের বিরাট একটি অংশ দখল করে রেখেছিল। কিন্তু বর্তমানে জঙ্গি গোষ্ঠীটির এলাকা কমতে কমতে ইরাকি সীমান্তের কাছে অবস্থিত সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জৌর প্রদেশের ছোট্ট একটি এলাকায় গিয়ে ঠেকেছে।

সিরিয়া-আইএসের বাধা-আইএস
এর আগে যুদ্ধবিরতিতে বেসামরিক অধিবাসীদের সরে যেতে সুযোগ করে দেয়া হয়

যুক্তরাষ্ট্র সমর্থিত যৌথবাহিনীর বিমান হামলার সহায়তায় এই এসডিএফ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের অধিকাংশ শহর ও গ্রাম থেকে গত কয়েক মাসে আইএস জঙ্গিদের তাড়াতে সফল হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআইএস-সিরিয়াইরাক-সিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির বোতল ম্যাজিক

পরবর্তী

আলো জ্বেলে অন্ধকারে ভারত

পরবর্তী

আলো জ্বেলে অন্ধকারে ভারত

ইভটিজিং এর বিচার না পেয়ে বাবার মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT