চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভটিজিং এর বিচার না পেয়ে বাবার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

মুসলিম উদ্দিন আহমেদ: বখাটে কর্তৃক মেয়েকে উত্ত্যক্ত করার বিচার না পেয়ে কষ্ট আর অভিমানে চিরবিদায় নিলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিলপাড়া গ্রামের সংবাদপত্র বিক্রেতা শাহজাহান মিয়া। স্বজন ও এলাকাবাসীর দাবি তীব্র মানসিক কষ্টের কারণে মৃত্যু হয়েছে তার। গ্রাম্য মাতব্বরসহ বিভিন্ন দপ্তরে গিয়েও কাঙ্খিত বিচার পাননি তিনি।

মৃত্যুর আগেও বার বার তার কষ্টের কথা বলে গেছেন স্বজনদের কাছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না শাহজাহানের স্বজনরা। বার বার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী ও কন্যাসহ পরিবারের সদস্যরা। এ ঘটনায় বখাটে সোহেলের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজনরা।

শাহজাহান সংবাদপত্র বিক্রির আয় দিয়ে সংসার চালাতেন। দুই ছেলে ও দুই মেয়ে তার। বড় মেয়ে প্যারা মেডিকেলে পড়ে। ছোট মেয়ে বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। দুই ছেলের একজন অষ্টম শ্রেণি ও আরেকজন ষষ্ঠ শ্রেণিতে পড়ে।

একই এলাকার মাহফুজুর রহমানের বখাটে ছেলে সোহেল মিয়া প্রায়ই রাস্তাঘাটে শাহজাহান মিয়ার ছোট মেয়েকে উত্যক্ত করতো। এ নিয়ে গ্রাম্য মাতব্বরসহ বিভিন্নজনের কাছে অভিযোগ করেও কোন ফল পাননি বাবা শাহজাহান মিয়া। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি সোহেল মেয়েটিকে মারধর করে। বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন শাহজাহান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ৬ ফেব্রুয়ারি দু’পক্ষকে ডেকে শুনানি করেন।

পরে কাঞ্চনপুর ও হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। এরপর থেকেই মূলত শাহজাহান ভেঙে পড়েন। থানা ও উপজেলা প্রশাসনের কাছ থেকে বিচার না পেয়ে তিনি বিমর্ষ হয়ে পড়েন। পরিবারের দাবি নির্যাতনের বিচার আর কখনও পাবেন না এমন বদ্ধমূল ধারণা থেকে গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাতে তিনি মারা যান।

এদিকে তার ছোট মেয়ের উপর শারীরিক নির্যাতনের কথা স্বীকার করেছে বখাটে সোহেল মিয়া।

Reneta

ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করে নির্যাতনের শিকার পরিবারটিকে ন্যায্য বিচার নিশ্চিত করার জন্য সব রকমের চেষ্টার কথা বলেছেন টাঙ্গাইল জেলার বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।

শাহজাহানের মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না তার পরিবার। তেমনি এলাকার মানুষের মাঝেও বিরাজ করছে শোকের ছায়া। বখাটে সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। যাতে এ ধরণের ইভটিজিং এর মত ঘটনা আর না ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভটিজিংটাঙ্গাইলবাবার মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT