চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তন হলে সমস্যা নেই: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটির নির্বাচন অনুষ্ঠানে যে সমস্যা সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে তার সমাধান চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মবলম্বীদের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে আওয়ামী লীগের কোন সমস্যা নেই।

গত ১২ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে, আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর মুলতবী সভাটি একই স্থানে অনুষ্ঠিত হলো আজ। চলমান বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় সভায়।

সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দিন সরস্বতী পূজার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা মনে করি নির্বাচন কমিশন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আলাপ-আলোচনা করে সম্মানজনক, গ্রহণযোগ্য, যুক্তিগ্রাহ্য, বাস্তবসম্মত একটা সমাধান খুঁজে নেবে।

Banglabid

পূজা এবং নির্বাচন একই দিনে হওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশন সরকারের প্রতি যে দায় চাপাচ্ছে সে প্রশ্নেরও উত্তর দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, নির্বাচন কমিশন যদি মনে করে তারা নির্বাচনের তারিখ পরিবর্তন করবেন সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়। তারা সেটা করতে পারেন। এ ব্যাপারে আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সরকারের কোনো আপত্তি নেই।

ইভিএম নিয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন সর্বশেষ বগুড়ার দুপচাচিয়া পৌরসভায় ইভিএমের মাধ্যমে হওয়া নির্বাচনে বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। সেই নির্বাচনের ফলাফল কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যাখান করবেন? এই প্রশ্ন ওবায়দুল কাদেরের।

৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কিন্তু পঞ্জিকা অনুযায়ী ২৯ জানুয়ারি সকাল ৯টা ১৫ থেকে ৩০ জানুয়ারি সকাল ১১টা পর্যন্ত সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। আর ৩০ জানুয়ারি পঞ্চমীর আগে প্রতিমা বিসর্জন দেয়া যায় না।

Reneta

এই পূজাটি দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে থাকে। আর ৩০ জানুয়ারি নির্বাচন হলে এর কয়েক দিন আগে থেকেই ভোটের কার্যক্রম শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠানে। যাতে পূজা পালনে বিঘ্ন ঘটবে বা পূজার আচার-আনুষ্ঠানিকতা বাধাগ্রস্ত হবে। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি শিক্ষার্থীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরনির্বাচনসিটি কর্পোরেশন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরণ অনশনে অসুস্থ হয়ে ঢাবির দুই শিক্ষার্থী হাসপাতালে

পরবর্তী

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি মো. শহীদুল হক

পরবর্তী

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি মো. শহীদুল হক

স্টার সিনেপ্লেক্সে ১ টিকেটে ১টি ফ্রি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT