চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সে ১ টিকেটে ১টি ফ্রি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বছরের শুরুতেই চমকপ্রদ খবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। ৫ দিনের জন্য দর্শকদের বিশেষ অফার দিচ্ছে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। আকর্ষণীয় এই অফারে থাকছে, একটি টিকেট কিনলে আরেকটি টিকেট ফ্রি!

এই অফার শুধুমাত্র রবিবার (১৯ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। স্টার সিনেপ্লেক্সের সকল টিকেট কাউন্টার থেকে দর্শকরা এই অফারটি উপভোগ করতে পারবেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি এবং মহাখালী এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলমান সব সিনেমার জন্য এই অফার প্রযোজ্য থাকবে।

এই বিশেষ অফার সম্পর্কে স্টার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের চাহিদা এবং সুযোগ- সুবিধাকে প্রাধান্য দেয়। দর্শকরা যেন নিজেদের কাঙ্খিত সিনেমাগুলো বাড়তি আনন্দ নিয়ে উপভোগ করতে পারেন সেজন্যই এমন অফার।

তিনি আরো বলেন, দর্শকরাই স্টার সিনেপ্লেক্সের প্রাণ। পথচলার শুরু থেকে দর্শকদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলেছে স্টার সিনেপ্লেক্স। তাই দর্শকদের জন্য এ ধরণের অফার দিতে পেরে আমরা আনন্দিত। আগামীতেও এরকম আকর্ষণীয় বিভিন্ন অফার নিয়ে আসার চেষ্টা থাকবে আমাদের।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে চলছে: কাঠবিড়ালী, ন ডরাই, ব্যাড বয়েজ ফর লাইফ, ডরিটল, ফ্রোজেন ২, স্টার ওয়ারস, জুমানজি ও আন্ডার ওয়াটার।

Reneta

ধানমন্ডির সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্স শাখায় চলছে: ন ডরাই, ব্যাড বয়েজ ফর লাইফ, ডরিটল, জুমানজি, আন্ডার ওয়াটার।

মহাখালীর এসকে টাওয়ারের স্টার সিনেপ্লেক্স শাখায় চলছে:
ন ডরাই, ব্যাড বয়েজ ফর লাইফ, ডরিটল, জুমানজি, আন্ডার ওয়াটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঠবিড়ালীজুমানজিন ডরাইফ্রোজেন ২ব্যাড বয়েজ ফর লাইফলিড বিনোদনস্টার ওয়ারসস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬

বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত

জুন ৮, ২০২৬

পুতিনের সঙ্গে জেলেনস্কি বার্তা বিনিময়ে সেতুবন্ধন ছিলেন আব্রামোভিচ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT