চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা ভারতে এনআরসি’র পরিকল্পনা আপাতত নেই: নিত্যানন্দ রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
এনআরসি-জাতীয় পর্যায়ে

সারা ভারতে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির কোনো পরিকল্পনা আপাতত নেই বলে সংসদকে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, ‘এখন পর্যন্ত সারাদেশে নাগরিকদের তালিকা প্রস্তুতের কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই বক্তব্যে জনগণের কাছে সরকারের অবস্থান স্পষ্ট হবে। পাশাপাশি গত দুই মাস ধরে এনআরসি এবং নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে দেশজুড়ে যে ক্ষোভ ও প্রতিবাদ চলছে তা কিছুটা হলেও শান্ত হবে।

Banglabid

তবে এর আগে শুক্রবার সংসদের যুগ্ম অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার প্রারম্ভিক ভাষণে এনআরসি প্রসঙ্গটি সতর্কভাবে এড়িয়ে গেছেন।

বাংলাদেশসহ প্রতিবেশি তিনটি দেশের সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব দিতে গত ডিসেম্বরে নাগরিকত্ব আইন (সংশোধনী) বিল পাস করে দেশটি সংসদ। এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ।

সরকারি কয়েকটি অভ্যন্তরীণ সূত্রের উল্লেখ করে এনডিটিভি জানায়, সরকার এই আইন কার্যকর করতে বিধিমালা প্রকাশের আগে অন্য দলের সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদেরকে আইনটির পক্ষে আনার চেষ্টা করছে।

Reneta

সরকারের বক্তব্য, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান – এ তিনটি প্রতিবেশী মুসলিমপ্রধান দেশ থেকে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ যদি ধর্মীয় নির্যাতন থেকে বাঁচতে ভারতে গিয়ে আশ্রয় নেয় তবে তাদেরকে নাগরিকত্ব পেতে সহায়তা করবে সিএএ।

তবে সমালোচকদের দাবি, আইনটি এমনভাবেই তৈরি করা হয়েছে যে তা মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক এবং একই সঙ্গে এটি ভারতের ‘ধর্মনিরপেক্ষ’ নীতি লঙ্ঘন করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামের এনআরসিএনআরসিএনআরসি তালিকানাগরিকত্ব (সংশোধনী) আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার টিভি পর্দায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

পরবর্তী

পিএইচডি জালিয়াতি: রুলসহ যে আদেশ দিলেন হাইকোর্ট

পরবর্তী
কারা চিকিৎসক

পিএইচডি জালিয়াতি: রুলসহ যে আদেশ দিলেন হাইকোর্ট

প্রাণের সঙ্গে ‘মনপুরা’র পরী!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT