চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার টিভি পর্দায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

গত ৩০ জানুয়ারি সিলেট হবিগঞ্জের ‘দ্য প্যালেস’-এ অনুষ্ঠিত গেলো ‘১৪তম ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’-এর জমকালো আসর। ধারণকৃত এই আয়োজনটি এবার টেলিভিশন পর্দায় উপভোগের সুযোগ।

আসছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে সংগীতের গুণী মানুষদের নিয়ে এই আয়োজনটি।

যে অনুষ্ঠানের বেশিরভাগ সময়জুড়েই ছিলো রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদের প্রাণবন্ত সংগীত পরিবেশনা।

Banglabid

এ ছাড়া নৃত্য পরিবেশন করে একদল নৃত্যশিল্পী। এই আয়োজনে দুটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আধুনিক গানে অসামান্য অবদানের জন্য ‘১৪তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৯’ সম্মাননা পেলেন রফিকুল আলম ও গণসংগীত শিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আজাদ রহমান, গাজী মাজহারুল আনোয়ার, সৈয়দ আব্দুল হাদী প্রমুখ।

এছাড়াও মোট ১৪টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করা হয়। যে বিভাগগুলোতে সম্মাননা দেয়া হয় সেগুলো হলো- শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ কাভার ডিজাইন, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত কণ্ঠ এবং শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত যন্ত্র।

Reneta

বাংলাদেশের গানের জগৎ যখন এক ক্রান্তিকাল অতিক্রম করছিল ঠিক সেই সময় দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমার বিশ্বজিৎচ্যানেল আইফকির আলমগীরফেরদৌস আরাবন্যামানাম আহমেদরফিকুল আলমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভাইরাসের বিরুদ্ধে কতটা কার্যকর মাস্ক?

পরবর্তী

সারা ভারতে এনআরসি’র পরিকল্পনা আপাতত নেই: নিত্যানন্দ রায়

পরবর্তী
এনআরসি-জাতীয় পর্যায়ে

সারা ভারতে এনআরসি’র পরিকল্পনা আপাতত নেই: নিত্যানন্দ রায়

কারা চিকিৎসক

পিএইচডি জালিয়াতি: রুলসহ যে আদেশ দিলেন হাইকোর্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT