চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানকে দুই দিনের মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ আদেশ দিয়েছে আদালত। সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।

Banglabid

ইমরান খানের আইনজীবী উযাইর ভান্ডারি জানান, আদালতের তিন সদস্যের বেঞ্চ তার চিকিৎসার তত্ত্বাবধানের জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রীর বোন ড. উজমা খান এবং তার ব্যক্তিগত চিকিৎসক ড. ফয়সাল সুলতান থাকবেন।

তিনি বলেন, “আদালত ইমরান খানের পরিবারকে হাসপাতালে তার সঙ্গে দেখা করারও নির্দেশ দিয়েছে  এবং বিদেশে বসবাসকারী তার ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি দিতে হবে।”

আদালতের পরবর্তী শুনানির তারিখ ১৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, ততদিন পর্যন্ত ইমরান খানকে হাসপাতালে থাকতে হবে।

Reneta

২০২৩ সালের আগস্টে বেশ কয়েকটি দুর্নীতি-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দী হন ইমরান খান। তার পর এই প্রথম দীর্ঘ সময়ের জন্য কারাগারের বাইরে থাকবেন তিনি।

ইমরান খান ও তার দলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্ট সুপ্রিম কোর্টে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রদান করেন। রিপোর্টে ৭৩ বছর বয়সী ইমরান খানের ওপর একটি কার্ডিয়াক বোর্ডের ১০ আগস্টের পর্যালোচনার বিস্তারিত বিবরণ দেওয়া হয়, যেখানে তার রক্তচাপের ওঠানামা এবং পরিবারের সাথে সীমিত যোগাযোগের কারণে সৃষ্ট উদ্বেগের কথা উল্লেখ করা হয়েছিল।

পিটিআই-এর একজন সিনিয়র নেতা জুলফি বুখারি বলেন, “কারাগার ব্যবস্থার মধ্যে প্রদত্ত চিকিৎসা সেবা তার পছন্দের স্বাধীন বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের বিকল্প হতে পারে না।”

তিনি বলেন, পিটিআই ধারাবাহিকভাবে খানকে শিফা ইন্টারন্যাশনালে স্থানান্তর এবং তার নিজের চিকিৎসকদের কাছে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে।

সরকারি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, যেকোনো স্থানান্তরের জন্য নির্বাহী বিবেচনার পরিবর্তে বিচারিক অনুমোদন প্রয়োজন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ সোমবার সিনেটে বলেছেন, ইমরান খান “সর্বোত্তম চিকিৎসা সেবা” পাচ্ছেন এবং তার অবস্থা পিটিআই-এর উদ্বেগের সাথে মেলে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতইমরান খানহাসপাতালে স্থানান্তরের নির্দেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

পরবর্তী

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

পরবর্তী
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

ইনফান্তিনোর বিরোধিতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT