বিনোদন

প্রাণের সঙ্গে ‘মনপুরা’র পরী!

বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে হবে প্রাণ রায় ও ফারহানা মিলি অভিনীত ‘প্রিয় মহাজন’

দুটি মানুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলেছেন, মনপুরার স্মৃতি মনে করিয়ে দেয়. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী ও একজন পুরুষ হাসিমুখে ছবি তুলছেন, মনপুরার স্মৃতি ও প্রেমের অনুভূতি প্রকাশিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত দুই দশকের সবচেয়ে আলোচিত ছবি ‘মনপুরা’র পর খুব একটা অভিনয়ে দেখা যায়নি পরী খ্যাত ফারহানা মিলিকে। অনিয়মিতভাবে কিছু টিভি নাটক, টেলিছবিতে দেখা গেলেও খোঁজ নেই তার। তবে এবার তার ভক্ত অনুরাগীদের চমকে দিতে আসছেন এই অভিনেত্রী!

তবে কোনো চলচ্চিত্রে নয়। এবারও তিনি আসছে টেলিভিশন পর্দায়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে টেলিছবি ‘প্রিয় মহাজন’। আর এতেই প্রাণ রায়ের বিপরীতে দেখা যাবে তাকে।

টেলিছবির গল্পে দেখা যাবে, বাবুল মহাজন সুদের ব্যবসা করেন। তারপরও তিনি গ্রামের সকল মানুষের প্রিয়। কারণ, বাবুল মহাজন শতকরা ৫-৭ পার্সেন্ট সুদে মানুষকে টাকা দেন। আর এ কারণে অন্য সুদী মহাজনদের কাছে বাবুল শক্র।

টেলিছবিতে বাবুল মহাজনের চরিত্রে অভিনয় করেছেন প্রাণ। আর তার স্ত্রীর চরিত্রে আছেন মিলি। টেলিছবিতে বাবুল মহাজনের বিপক্ষে অবস্থান স্ত্রী মিলির। বিয়ের ৫ বছর হলেও সন্তান না আসায় তিনি স্বামীর বিরুদ্ধে কাজ করছেন।

স্বাধীন সাহার রচনায় ‘প্রিয় মহাজন’ নির্মাণ করেছেন বর্ণ নাথ। প্রাণ রায় ও মিলি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

বিষয়:চ্যানেল আই টেলিছবি নাটক প্রাণ রায় ফারহানা মিলি মনপুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…