চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংখ্যাগরিষ্ঠতা হারালেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান দুঃখিত, তার মুখে হতাশার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানের মিত্র এবং জোটের প্রধান অংশীদার মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) তার বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে চুক্তিবদ্ধ হওয়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি।

এনডিটিভি জানায়, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এক টুইট বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সেই বার্তায় পাকিস্তানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ বিরোধী দল ও এমকিউএম একটি চুক্তিতে পৌঁছেছে। রাবতা কমিটি এমকিউএম ও পিপিপি সিইসি ওই চুক্তিতে অনুমোদন দেবেন। এরপর আমরা আগামীকাল আইএ সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে গণমাধ্যমের কাছে বিষয়গুলো তুলে ধরবো।’

Banglabid

এদিকে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বা অনাস্থা ভোটের আগে গভীর রাতেই তার প্রধান মিত্র জোটের পালাবদলে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি। যার কারণে ৩ এপ্রিল অনুষ্ঠেয় অনাস্থা ভোটে ইমরানের জেতা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ক্ষমতাসীন জোটের অংশীদার এমকিউএম-পি পিপিপির সাথে চুক্তিবদ্ধ হওয়ায় বিরোধী দলের সংসদ সদস্য দাঁড়িয়েছে ১৭৭, আর ইমরানের সদস্য সংখ্যা কমে হয়েছে ১৬৪। যে কারণে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি।

পাকিস্তানের মোট সংসদ সদস্য ৩৪২ জন, যেখানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল করতে হলে পাকিস্তানের বিরোধী দলের ১৭২ জন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন। সরকার গঠনের সময় ইমরানের পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের সদস্য ছিলো ১৭৯ জন যা কমে হয়েছে ১৬৪ জন।

Reneta

কিছু লোক বিদেশী তহবিলের সহায়তায় সরকারকে পতনের চেষ্টা করছে বলে ইমরান খানের অভিযোগের পরে ফেডারেল মন্ত্রী আসাদ উমর দাবি করেন, প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়ালকে এর প্রমাণস্বরূপ একটি চিঠি দেখাতে প্রস্তুত।

এরই মধ্যে ইমরান খান ইসলামাবাদে আয়োজিত গণ সমাবেশে বলেছিলেন, ‘বিদেশী অর্থের মাধ্যমে পাকিস্তানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। আমাদের লোকদের ব্যবহার করা হচ্ছে। বেশিরভাগই অসাবধানতাবশত, কিন্তু কিছু লোক আমাদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করছে। আমরা জানি কোন জায়গা থেকে তারা আমাদের উপর চাপ তৈরির চেষ্টা করছে। আমাদের লিখিত হুমকি দেয়া হয়েছে কিন্তু আমরা জাতীয় স্বার্থে আমরা কখনো আপোষ করবো না।’

এমকিউএমপি এর বিরোধী দলকে সমর্থন করার সিদ্ধান্তটি এসেছিলো উভয় পক্ষের প্রশাসক করাচি মুর্তজা ওয়াহাবের তৈরি একটি খসড়া সাক্ষর করার পরে। পাকিস্তানের জিও টিভি জানায়, সাক্ষরকারীদের মধ্যে জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ, পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান এবং পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিও অন্তর্ভুক্ত রয়েছেন।

এমকিউএম-পি নেতা ফয়সাল সুবজওয়ারী এমকিউএম-পি বিরোধীদের পাশে থাকার বিষয়টি একটি টুইট বার্তার মাধ্যমে নিশ্চিত করে বলেন, ‘যৌথ বিরোধী দল এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে।’

আরেকটি পৃথক বিবৃতিতে এমকিউএম-পি’র মুখপাত্র নিশ্চিত করেন, পার্টির রাবতা কমিটি তাদের বাহাদুরাবাদ অফিসে আজ স্থানীয় সময় দুপুর ২টায় চুক্তির খসড়াটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুত্তাহিদা কওমি মুভমেন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পর্দায় প্রথমবারের মত একসঙ্গে আমির-আলিয়া

পরবর্তী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র গণঅনশন ২ এপ্রিল

পরবর্তী
বিএনপি'র গণঅনশন চলাকালে নেতা speaking at a rally. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি'র গণঅনশন ২ এপ্রিল

নেত্রকোনায় শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় জনতার ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT