চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় শিশু শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ১

জাহিদ হাসান শাকিল জাহিদ হাসান শাকিল
৪:২৪ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
জনপদ, নেত্রকোনা
A A

নেত্রকোনা জেলা শহরের বড় বাজার এলাকায় ইসমাইল (১৪) নামে এক শিশু শ্রমিককে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে অপর এক শিশু শ্রমিকের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার রাতে সালতি রেস্তোরায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ইসমাইল সদর উপজেলা রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রামের আব্দুল বারেক ও কণা আক্তারের ছেলে। এ ঘটনায় আল মামুন নামে অপর এক শিশু কর্মচারীকে আটক করেছে বলে জানায় পুলিশ।

নেত্রকোনা সদর উপজেলার ছোট গাড়া গ্রামের আবদুল বারেকের স্ত্রী কনা আক্তার ও ছেলে ইসমাইল জেলা শহরের বড় বাজার এলাকার সালতি রেস্তোরায় দীর্ঘদিন ধরে কাজ করেন। মঙ্গলবার কাজ শেষে মা কণা আক্তার বাড়ি চলে যান। ছেলে কাজ শেষে হোটেলেই থেকে যায়। রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ওই হোটেলের কর্মচারী আল মামুনের সাথে কথা কাটাকাটি নিয়ে ইসমাইলের ঝগড়া লাগে। এক পর্যায়ে ইসমাইলকে বেধরক মারার পর তাকে লাথি মেরে সিঁড়িতে ফেলে দেয় আল মামুন। এতে ইসমাইল অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Banglabid

খবর পেয়ে নিহত ইসমাইলের মা কণা আক্তার হাসপাতালে যান এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেত্রকোনা মডেল থানার (ওসি) তদন্ত সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে এক শ্রমিক আল মামুনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে স্থানীয়রা বলছে ঘটনাটি রহস্যজনক। তাই কেন কীভাবে এই ঘটনা ঘটলো তার কারণ সঠিক তদন্ত করে বের করার দাবি জানিয়েছে স্থানীয়রা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেত্রকোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT